শিশুদের অংশগ্রহণে প্রাণবন্ত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল ফাইনাল রূপসায় অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, খুলনা//

শিশুদের প্রাণচঞ্চল অংশগ্রহণ, দৌড়ঝাঁপ ও দর্শকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নৈহাটী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণ। রূপসা উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৭ এপ্রিল বিকালে অনুষ্ঠিত হয়।

প্রথম ফাইনাল খেলা বালিকাদের মধ্যে টিএসবি ইউনিয়নের দক্ষিণ খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটী ইউনিয়নের সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে খেলোয়াড়রা অংশগ্রহণ করে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়। দ্বিতীয় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় বালকদের মধ্যে ঘাটভোগ ইউনিয়নের পিঠাভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নৈহাটি ইউনিয়নের নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশগ্রহণে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়।

টুর্নামেন্টে শ্রেষ্ঠ বালিকা খেলোয়াড় নির্বাচিত হন সামন্তসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জয়ীতা রানী শীল এবং শ্রেষ্ঠ বালক ও সেরা গোলদাতা নির্বাচিত হন নৈহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় তারিফ মোল্যা।

খেলা পরিচালনা করেন- বাশির আহম্মেদ লালু, আলী আকবর, সুমন রাজু ও আজিজুর রহমান।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সাবেক বিসিবি পরিচালক খান জুলফিকার আলী জুলু। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- রূপসা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাজেদুল হক কাউসার, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, খুলনা জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা বিএনপির সদস্য আছাফুর রহমান, বিএনপি নেতা এসএম আঃ মালেক, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াজ হোসেন, ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু।

প্রধান শিক্ষক শ্যামল দাস ও ফারহানা আক্তারের যৌথ সঞ্চালনায় বক্তৃতা করেন সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম আলী আকবর, মোঃ আলীমুজ্জামান, প্রধান শিক্ষক সজীব কুমার মহলী, এসএম সত্তার, লুৎফর রহমান, অজয় দাম, রমেশ বিশ্বাস, আবু বক্কর সিদ্দিকি, শহিদুল আলম সিদ্দকী, শাবানা, জাবেরা পারভিন, পারভিন সুলতানা, সহকারী শিক্ষক এসএম রাকিবুল হক প্রমুখ।

ডুমুরিয়ায়  প্রাথমিক বিদ‍্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ‍্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট  এর বালক –  বালিকা দের চুডান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বালক চ‍‍্যাম্পিয়ান বরুনা সরকারি প্রাথমিক ও বালিকা কুলটি প্রাথমিক বিদ‍্যালয়।

২৭ এপ্রিল  সোমবার বিকেলে ডুমুরিয়া  যুব সংঘ ফুটবল খেলায় উপজেলা  পর্যায়ে  চুড়ান্ত খেলায় বালিকা দলের কুলটি সরকারি  প্রাথমিক ও বাহাদুরপুর সরকারি প্রাথমিক  বিদ‍্যালয়ের মধ‍্যেকার খেলায় কুলটি প্রাথমিক  বিদ‍্যালয় ১-০ গোলে জয়লাভ করে চ‍্যাম্পিয়ান হয়। একই মাঠে বালকদের খেলায় রংপুর সাড়াতলা প্রাথমিক  ও বরুনাবাজার  সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মধ‍্যেকার খেলায় ৩-০গোলে বরুনা বাজার প্রাথমিক  বিদ‍্যালয় জয়লাভ করে চ‍্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।

খেলা শেষে পুরষ্কার বিতরন উপলক্ষে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন উপজেলা  নির্বাহি অফিসার সবিতা সরকার। বিশেষ অতিথির বক্তব‍্য দেন সহকারি কমিশনার ভূমি অমিত কুমার, উপজেলা  বিএনপির সাবেক আহবায়ক মোল্ল‍্যা মোশাররফ  হোসেন মফিজ, বিএনপি  নেতা  মশিউর রহমান লিটন, শেখ শাহিনুর রহমান, জেলা কৃষকদলের সভাপতি মোল্ল‍্যা কবির হোসেন, শেখ ফরহাদ হোসেন,সদর  ইউপি চেয়ারম্যান গাজী হুমাউন কবির বুলু, যুব উন্নযন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, প্রাইমারি এডুকেশন ট্রেনিং সেন্টার কর্মকর্তা   মোসলেম উদ্দিন, শিক্ষক এস এম রবিউল ইসলাম লাবু মোঃ শফিকুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আক্তার হোসেন,  খেলা পরিচালনা করেন স,ম নাজমুল হোসেন ও  সমারেশ মন্ডল, আলোচনা সভা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরষ্কার তুলে দেন অতিথি বৃন্দ।

রূপসায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টিম গঠনপূর্বক আলোচনা সভা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, খুলনা //

রূপসায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ টিম গঠনপূর্বক আলোচনা সভা গত ২৩ এপ্রিল সকাল ১১ টায় উপজেলা নির্বাহী কার্যালয়ে নির্বাহী অফিসার সানজিদা রিকতার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

আলোচনায় বলা হয়- আগামী ২ মে নতুন কুঁড়ি স্পোর্টস আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে সরকারি নির্দেশনা মোতাবেক প্রতিটা উপজেলায় ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ইভেন্টের টিম গঠনের রেজিষ্ট্রেশন চলছে, যা আগামী ২৭ এপ্রিল শেষ হবে। এক্ষেত্রে যাদের জন্ম মে ২০১২ হতে মে ২০২৬ এর মধ্যে হবে তারাই রেজিষ্টেশন করতে পারবে। এব্যাপারে প্রতি স্কুলের ক্রীড়া শিক্ষক ও ইউনিয়ন চেয়ারম্যানগণকে সদস্য সংগ্রহের জন্য বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে।

এ সভায় উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার ভূমি ইফতেখারুল ইসলাম শামীম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনোয়ার উল কুদ্দুস, প্রাথমিক শিক্ষা অফিসার মুহা: আবুল কাশেম, যুব উন্নয়ন কর্মকর্তা মো. বজলুর রশীদ, হাসপাতাল প্রতিনিধি ডাঃ মো.  আলামিন, এমপির বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান, প্রভাষক বাঁশির আহম্মেদ লালু, আইচগাতী ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস, নৈহাটি ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক শেখ হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক ইউশা মোল্লা, খবির উদ্দিন, তৌহিদ উদ্দিন প্রমুখ।

রূপসায় ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল ৩য় ম্যাচে খুলনা মোহামেডান বিজয়ী

//এম মুরশীদ আলী//

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজিত ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় ৩য় খেলা গত ১৮ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

খেলার শুরুতে স্বাগত বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

খেলার উদ্বোধন করেন- কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অজিত সরকার। বিশেষ অতিথির বক্তৃতা করেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক প্রভাষক  খান মেজবা উদ্দীন সেলিম, ক্রীড়া শিক্ষক আঃ কাদের শেখ।

খেলায় অংশগ্রহণ করে খুলনা মোহামেডান ও গোপালগঞ্জ ফুটবল ট্রেনিং সেন্টার। নির্ধারিত সময়ে খেলা গোল শূন্য ড্র হলে খেলা ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে খুলনা মোহামেডান ৪-৩ গোলে বিজয়ী এবং ৩য় দল হিসাবে সেমিফাইনালে উঠার সক্ষমতা অর্জন করে। সন্মানিত অতিথি ক্রীড়া সংগঠক, সমাজসেবক ইঞ্জিনিয়ার ওয়াদুুধ হোসেন স্পন্সরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার লিমন। খেলা পরিচালনা করেন নাজমুল ইসলাম, আলী আকবর, বিপ্লব সরদার। খেলার ধারাভাষ্য ছিলেন মুস্তাহিদুর রহমান মুক্ত।

খেলাশেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী।

এসময় উপস্থিত ছিলেন ক্রীড়া সংগঠক মনির শেখ, আবুল কালাম, শুভ গালিব,  কামরুল শেখ, শাহাজাদা আলমগীর,  রঞ্জু হালদার, ইমরোজ চৌধুরী, শিপন, ইমরান হোসেন, আবুল

রূপসায় ফুটবল টুর্নামেন্টে গোপালগঞ্জ শিপন ট্রেনিং বিজয়ী এবং শিক্ষক- বাকির হোসেন বাকুর স্মরনে ১ মিনিট নীরবতা পালন

//এম মুরশীদ আলী //

রূপসায় অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৬ষ্ঠ খেলা গত ৬ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক  বাকির হোসেন বাকুর স্মরনে ১ মিনিট নীরবতা পালন শেষে খেলায় অংশগ্রহণ করে গোপালগঞ্জ শিপন ট্রেনিং সেন্টার বনাম খুলনা নর্থ ফুটবল একাদশ। উভয় টীমের প্রতিদ্বন্দ্বিতার মধ্যে গোপালগঞ্জের খেলোয়াড় ফয়সাল এর পায়ে ১টি গোলে বিজয়ী হয়। এ খেলায় রেফারির দায়িত্বে বাশির আহম্মেদ লালু এবং তার সহযোগী রেফারী আলী আকবর ও সাইফুল ইসলাম সঠিক নির্ধারকের ভুমিকায় ছিলেন।

খেলায় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক তাপস ব্যানার্জীর স্পন্সরে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের খেলোয়াড় সেবা কে করা হয়।

টুর্নামেন্ট মাঠে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া  সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক জিএম কামরুজ্জামান টুকু, ব্যবসায়ী তাপস ব্যানার্জী, বিএনপি নেতা সৈয়দ নিয়ামত আলী, এইচএম কামরুল ইসলাম কচি, টুর্নামেন্টের যুগ্ম আহবায়ক  আলম শেখ, রউফুল হক মুকুল, সাবেক ইউপি সদস্য সাজ্জাদ হোসেন, সমাজসেবক আবুল কালাম, মাসুদুর রহমান, শাহাজাদা আলমগীর, এসএম মনিরুজ্জামান,  আয়ূব খান, ইসলাম সরদার, বেল্লাল হোসেন, ইসরাইল বাবু, সুজন শেখ প্রমূখ।

রূপসার নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বিজয়ী আলমগীর কবির স্মৃতি টুর্নামেন্টে

//এম মুরশীদ আলী//

রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ খেলা গত ৩ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করে নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বনাম খুলনা এজাজ ফুটবল একাডেমি। সান স্পোর্টিং ক্লাবের ১৪ নম্বর খেলোয়াড়ের শুটে ১টি গোলে বিজয়ী হয়েছে। এ খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- তানভির ইসলাম এবং তার সহযোগী রেফরী সাইফুল ইসলাম, আঃ গফফার ছিলেন। খেলায় ধারাভাষ্যকার ছিলেন- মুস্তাহিদুর রহমান মুক্ত।

রূপসার নৈহাটি সান স্পোর্টিং ক্লাব বিজয়ী আলমগীর কবির স্মৃতি টুর্নামেন্টে

ব্যবসায়ী আবুল কালামের স্পন্সরে ম্যাচ অব দ্যা ম্যাচ নির্বাচিত বিজয়ী দলের গোলদাতা ওসমান।

টুর্নামেন্ট মাঠে অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া  সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, ক্রীড়া সংগঠক মঈনুল হাসান টুটুল, আঃ রহমান, এসএম আঃ মালেক, সৈয়দ নিয়ামত আলী, আলম শেখ, বাশির আহম্মেদ লালু, আবুল কালাম, মনির হোসেন, বিপ্লব, আয়ূব খান শাহাজাদা আলমগীর, শুভ গালিব, সাবেক গোলকিপার ইরান, মোঃ জালাল মোল্যা, ফুটবল কোচ সাধন দে, বশির হায়দার পল্টু,মিরাজুল ইসলাম মিরান, জহির, তাহসিন প্রমূখ।

আগামী ৫ ডিসেম্বর খেলায় অংশগ্রহণ করবে কাজদিয়া ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল ট্রেনিং সেন্টার। খেলা উপভোগ করতে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

রূপসায় আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

: রূপসায় শহীদ মনসুর স্মৃতি সংসদ- এর আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৩য় খেলা গত ২ ডিসেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় মুখোমুখি হয় খুলনা ফুটবল একাডেমি ও বটিয়াঘাটা তরুণ সংঘ। এ ম্যাচে বটিয়াঘাটা তরুণ সংঘ ১-০ গোলে খুলনা ফুটবল একাডেমিকে পরাজিত করে বিজয়ী হয়েছে। টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব ও সমাজসেবক সৈয়দ মাহমুদ আলীর স্পন্সরে খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত গোলদাতা নাহিদ। খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- বাশির আহম্মেদ লালু, সুমন রাজু ও আজিজুল ইসলাম বাবলু।

খেলা চলাকালে উপস্থিত ছিলেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিএম কামরুজ্জামান টুকু, ক্রীড়া সংগঠক আদিলুজ্জামান আদিল, বিএনপি নেতা এস. এম. আঃ মালেক, সৈয়দ নিয়ামত আলী, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আলম শেখ, ক্রীড়া সংগঠক আঃ রহমান, মনির ঢালী, মুজিবর রহমান, ডাঃ মামুন, বিপ্লব, সাজ্জাদ হোসেন, সমাজসেবক আবুল কালাম, শুভ গালিব, আলী আকবর, মনির শেখ, আয়ুব খান, বাবুল হোসেন, জামাল শেখসহ আরও অনেকে। খেলায় ধারাভাষ্যকার হিসেবে দায়িত্ব পালন করেন আবু মুসা শেখ। এছাড়া বুধবার টুর্নামেন্টে মুখোমুখি হবে- শক্তিশালী নৈহাটি সান স্পোর্টিং ক্লাব ও এজাজ ফুটবল একাডেমি, খুলনা।

অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়ী শহীদ মনসুর স্মৃতি সংসদ

//এম মুরশীদ আলী//

রূপসায় অতি ঐতিহ্যের ক্রীড়া সংগঠন শহীদ মনসুর স্মৃতি সংসদ আয়োজনে ১৬ দলীয় ৬ষ্ঠ অধ্যক্ষ খান আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা গত ৩০ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এ খেলায় দর্শকের উপচে পড়া ভিড়ে মুখোমুখি স্বাগতিক দল শহীদ মনসুর স্মৃতি সংসদ বনাম বাগেরহাট ফুটবল একাদশ।

অধ্যক্ষ আলমগীর কবির স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে বিজয়ী শহীদ মনসুর স্মৃতি সংসদ

উভয় দল তুমুল লড়াইয়ে একের পর এক আক্রমণ চালালেও নির্ধারিত সময়ের কোনো গোলের দেখা পায়নি। পরিশেষে ট্রাইবেকারে শহীদ মনসুর স্মৃতি সংসদের গোলরক্ষক আরিফুল ইসলাম বাবু প্রতিপক্ষের শট একের পর এক প্রতিহত করতে সক্ষম হয়। তাঁর এই অসাধারণ পারফরম্যান্সে স্বাগতিক দল ট্রাইবেকারে ৪-১ গোলে বাগেরহাট ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয় এবং ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত বিজয়ী দলের গোলরক্ষক যশোর-বাঘারপাড়া আরিফুল ইসলাম বাবু।

অনুষ্ঠিত খেলায় রেফরির দায়িত্বে ছিলেন- নাজমুল ইসলাম এবং তার সহযোগী রেফরী ছিলেন- আলী আকবর ও সুমন রাজু। অনুষ্ঠিত খেলায় ধারাভাষ্যকার ছিলেন বাবুল হুসাইন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন- প্রধান অতিথি বিসিবির পরিচালক, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু।

এসময় স্বাগত বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক খান আহমেদুল কবীর চাইনিজ।

বিশেষ অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোল্যা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য শেখ আরিফুর রহমান, মোল্যা রিয়াজুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক এসএম আঃ মালেক,  ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক  মহিউদ্দিন মিন্টু, সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম।

সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ অজিত সরকার।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে পরিচালনা কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু, যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম, সদস্য সচিব সৈয়দ মাহমুদ আলী, যুগ্ম আহবায়ক মো. আলম শেখ।

আরো উপস্থিত ছিলেন- ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, প্রভাষক খান মেজবা উদ্দীন সেলিম, বিএনপি নেতা রবিউল ইসলাম রবি, শামীম হাসান, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, এইচএম কামরুল ইসলাম, মাসুদ খান, মুন্না সরদার, খান আলিম হাসান, তরিকুল ইসলাম সুমন, ইসরাইল বাবু, এসএম আবু সাঈদ, সুলতান মাহমুদ বাদশা, ক্রীড়া সংগঠক নুর আলী, সমাজসেবক আবুল কালাম, নয়ন মোড়ল,  নাঈম আহমেদ, শাহিনুর রহমান, বেল্লাল শেখ, জিএম হিরোক, খান জিয়া,  মিরাজুল ইসলাম মিরান, মো. সোহাগ, আবুল কাশেম, তরিকুল ইসলাম অন্তর, সুজন শেখ, লিমন মাহমুদ, গোলাম রসূল, ইব্রাহিম শেখ, ফেরদৌস, জহির খান, তাহসিন প্রমূখ।

রূপসায় কেপিএল ফুটবল লীগে চ্যাম্পিয়ন শাহরিয়ান্স ইলেভেন

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

রূপসায় সামাজিক সংগঠন কাজদিয়া তরুণ সমাজ এর আয়োজনে কে. পি. এল. ফুটবল লীগ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ গত ২৮ নভেম্বর বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।

খেলায় অংশগ্রহণ করে শাহাজাদা আলমগীর এর টীম (শাহরিয়ান্স ইলেভেন) বনাম তরিকুল ইসলাম অন্তর এর (মা এন্টারপ্রাইজ) টিম অনুষ্ঠিত খেলার প্রথমার্ধে গোলের দেখা না পেয়ে দ্বিতীয়ার্ধে তুমুল লড়াইয়ের মধ্যে মা-এন্টারপ্রাইজের রিয়াজ একটি গোল করে তার পরপরই শাহরিয়ান্স ইলেভেন এর জিহাদ আর ১টি গোল করে ম্যাচেকে সমতায় আনতে সক্ষম হয়েই ১–১ গোলের ড্র শেষ বাঁশি বাজে। এরপর টাইব্রেকারে শাহাজাদা আলমগীরের শাহরিয়ার ইলেভেনস ৪–৩ গোলে মা এন্টারপ্রাইজকে পরাজিত করে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এ খেলায় রেফারির দায়িত্ব পালন করেন- বাশির আহমেদ লালু এবং তার সহযোগী রেফারি ছিলেন- আলী আকবর ও সুমন রাজু।

খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।

শুভেচ্ছা বক্তব্য রাখেন- সরকারি বয়রা মহিলা কলেজের অধ্যাপক খান আহমেদুল কবির চাইনিজ।

ক্রীড়ানুরাগী মাফতুন আহম্মেদ রাজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়ানুরাগী সাইফুল ইসলাম, সমাজসেবক আলম শেখ।

উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সৈয়দ মাহমুদ আলী, ফুটবল কোচ মুস্তাকুজ্জামান, এস. এম. ফারুক, আয়ূব খান, সমাজসেবক আবুল কালাম, শাহাজাদা আলমগীর, জামাল শেখ, সোহাগ শেখ, অন্তর, আকরাম শেখ, শাহরুখ, শাহিনুর, তাহমিদ তিশাদ, আনিচার শেখ, তুহিন সালমান, মিরাজুল ইসলাম মিরাজ, ফেরদৌস, রিশাদ, তাহসিন প্রমুখ।

রূপসায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী //

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক, খুলনা-৪ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী আজিজুল বারী হেলাল। তিনি বলেন- খেলা-ধুলায় মন ও সাস্থকে সুস্থ রাখে। আমাদের রূপসায় একটি আধুনিক স্টেডিয়াম করার স্বপ্ন দেখছি। কারণ এ অঞ্চলে অনেক জাতীয় খেলোয়াড়রের জন্ম হয়েছে। তাদের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ। আগামী দিনে জাতীয় নির্বাচনে জয়ী হলে সবাইকে নিয়ে রুপসী রূপসা উন্নয়ন অগ্রগতি করা হবে। বক্তৃতায় তিনি আরও বলেন- রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার মানুষ সুপেয় পানির সংকটে ভুগছে। তাদের জন্য পরিশুদ্ধ পানি ব্যবস্থা করতে পারলে সুপেয় নিরাপদ পানি পাণে মানুষের অসুখ-বিসুখ কমে যাবে। আমরা বিশ্বাস করি বিএনপি জনগণের দল, জনগণের জন্য কাজ করে। আপনারা ভোট দিলে ধানের শীষে, দেশ গড়বো মিলেমিশে।

রূপসায় রাষ্ট্রপতি জিয়াউর রহমান ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আরাফাত রহমান কোকো স্মৃতির জেলা আহবায়ক আরিফুর রহমান আরিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন- জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ, শেখ আনিছুর রহমান, নাজমুস সাকিব পিন্টু, শেখ আলী আসগর, শাহানুর রহমান খান আরজু, আব্দুস সালাম মল্লিক, মোল্লা রিয়াজুল ইসলাম, সাংবাদিক জিএম আসাদুজ্জামান, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, উপজেলা বিএনপি মোল্লা সাইফুর রহমান সাইফ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক গোলাম মোস্তফা তুহিন, কৃষক দলের সদস্য সচিব আবু সাঈদ, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, তারেক, শফিকুল ইসলাম বাচ্চু, মোশারেফ শিকদার, আসাদুল ইসলাম বিপ্লব।

এ খেলার চুড়ান্ত দায়িত্ব পালনে ছিলেন- ফিফা রেফারি বাশির আহমেদ লালু এবং তার সহযোগি রেফারি সাইফুল ইসলাম ও তৌহিদ হোসেন।

খেলায় সান স্পোর্টিং ক্লাব ২টি গোল করে বিজয়ী হয় এবং এসবি আলী ফুটবল একাদশ টীম পরাজিত হয়েছে।