মোঃ খাইরুল ইসলাম চৌধুরী, নড়াইল প্রতিনিধিঃ
বঙ্গবন্ধর জন্ম শতবর্ষ ও স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২৭ শে মার্চ নড়াইল জেলার কালিয়াতে সেবা মূলক সংগঠন “ক্লান্ত মেঘ” এর উদ্যোগ্যে আদর্শ সম্মিলণী উচ্চ বিদ্যাপীঠ, খাশিয়াল, শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও ছাত্র–ছাত্রীদের মাঝে মাষ্ক বিতরন করা হয়। বিতরনের সময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শ্যামল কান্তি সরকার ও অন্যান্য শিক্ষকবৃন্দ, আরও উপস্থিত ছিলেন ক্লান্ত মেঘের সকল সদস্য। এসময় ক্লান্ত মেঘের প্রতিষ্ঠাতা ও আদর্শ সম্মিলণী উচ্চ বিদ্যাপীঠ এর ইংরেজি বিষয়ের শিক্ষক কাজী আরিফুল ইসলামের সঙ্গে কথা হলে ক্লান্ত মেঘের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেনঃ তিনি বলে গ্রাম অঞ্চলের শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের প্রতিবন্দকতার জন্য শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়ে, তাদের এগিয়ে নেওয়ার জন্য সরকারের পাশাপাশি সমাজের সচেতন নাগরিকদের ও কাজ করা উচিৎ। সেই উদেশ্যকে সামনে রেখে এগিয়ে চলা।

