ডুমুরিয়ার খর্ণিয়া ইউপি’র উন্মুক্ত বাজেট ঘোষণা

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ইউনিয়ন পরিষদে ২০২৬-২০২৭ অর্থ বছরের ২ কোটি ৮৯ লাখ  ৩৯ হাজার  ০৮৭ টাকার উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বাজেটে ২ কোটি  ৮৯ লাখ ৩৯ হাজার ০৮৭ টাকার উদ্বৃত্তের বিপরীতে মোট রাজস্ব উন্নয়ন ব্যয় দেখানো হয়েছে ২ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ০৮৭ টাকা।

২৪ মে রবিবার বেলা ১২ টায়  উপজেলার ৪নং খর্ণিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান(প্রশাসক)মোঃ মোসলেম আলীর সভাপতিত্বে ইউনিয়নের প্রশানিক কর্মকর্তা হেকমত আলী সরদারের সঞ্চলনায় আরও বক্তব্য রাখেন,ইউপি সদস্য মোল্লা আবুল কাসেম,শেখ হযরত আলী,আব্দুল হালিম সরদার, শেখ রবিউল ইসলাম,মহাসিন শেখ, মোক্তার হোসেন,সঞ্জয় মল্লিক,  লুৎফর রহমান,মোজাফফর মোল্লা।এসময় আরো উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা  সদস্যা শিউলি খাতুন, রাশিদা বেগম,আলেয়া বেগম প্রমুখ।

রূপসা (ইউ সি সি এ) লিমিটেড এ নির্বাচন সম্পন্ন- বাবুল লস্কর সভাপতি

//এম মুরশীদ আলী, খুলনা//

রূপসা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে ৯৬ জন ভোটার মধ্যে হাসিবুর রহমান বাবুল লস্কর ৬৭ ভোট পেয়ে সমবায় সমিতির চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শাহজাহান ফকির ২৭ ভোট পেয়ে পরাজিত হন।

গত ২০ মে সকাল ১০টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত বিরতিহীন ভাবে কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন উৎসবমুখর, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অনুষ্ঠিত নির্বাচনে ৯৬ জন ভোটারের মধ্যে ৯৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ নির্বাচনে সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন মো. তাইজুল ইসলাম। ব্যবস্থাপনা কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ধীমান কুমার দাস। তাছাড়া সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বাসুদেব কর্মকার, শ্যামল কুমার পাল এবং ধীমান চন্দ্র মালাকার।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন তেরখাদা সমবায় অফিসার মো. মনজুরুল কবীর, পরিচালনা কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক রাধাকান্ত ঘোষ, রূপসা ইউসিসিএ লিমিটেডের হিসাব সহকারী রবিউল ইসলাম। নির্বাচন পরবর্তী বিকেল ৪ টায় বিআরডিবি কার্যালয়ে ফলাফল ঘোষণা করেন জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন।

এ সময় উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপি’র সাবেক যুগ্ম আহবায়ক মোস্তফা উল বারী লাভলু, উপজেলা পল্লী ইউনিয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, সরকারি পল্লী ইউনিয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রদীপ কুমার বিশ্বাস, জেলা বিএনপির সদস্য ও ভারপ্রাপ্ত ইউনিয়ন চেয়ারম্যান আসাবুর রহমান, দৈনিক সময়ের খবরের মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম বাবলু, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বিকাশ মিত্র, জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম রিপন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির, নৈহাটি ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক মহিউদ্দিন মিন্টু, যুবদল নেতা মুন্না সরদার, খায়রুল আলম খোকন প্রমূখ।

দলিত এনজিওর উদ‍্যেগে  কিশোরীদের সচেতনতামূলক ও অভিভাকদের  আন্তঃ প্রজন্মীয় সংলাপ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বে সরকারি সংস্থা দলিত এর আয়োজনে ২৭ এপ্রিল সোমবার সকালে যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামে   কিশোরীদের সচেতনতামূলক সভা ও  অভিভাকদের নিয়ে আন্তঃ প্রজন্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন দলিত এডুকেশন এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস।  সভায়  উপস্থিত ছিলেন স্পন্সরশীপ অফিসার মিঃ বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাস ও মিঃ বিপ্লব দাস (নীরব)। সভায় কিশোরী ও অভিভাবক মোট ৬০ জন অংশগ্রহন করেন। সভার মূল উদ্দেশ্য ছিল কিশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি। সকলের অংশগ্রহন ও সহযোগিতায় সভাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

ডুমুরিয়ায় জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্যা সিরাজুল ইসলাম ও বিএনপি নেতা দিদারুল ইসলামে  শাহাদাৎ বার্ষিকীতে স্মরন সভা অনুষ্ঠিত

//বিশেষ প্রতিনিধি //

ডুমুরিয়ায় জেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক মোল্যা সিরাজুল ইসলামের ২৪ তম শাহাদাৎ বার্ষিকী ও বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল ইসলামের ১ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে ১০ ই এপ্রিল  শুক্রবার সকালে ডুমুরিয়া  উপজেলা  যুবদলের আয়োজনে এক স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে।

ডুমুরিয়ার সেন্টাল ঈদগাহ মাঠে অনুষ্ঠিত স্মরন সভা সভাপতিত্ব করে উপজেলা যুবদলের আহবায়ক প্রভাষক মঞ্জুর রশিদ| উপজেলা যুবদলের  সদস্য সচিব মোল্য মশিউর রহমানের সঞ্চালনায়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুব দলের সদস্য সচিব মোঃ নাদিমুজ্জামান জনি । আরো বক্তব্য রাখেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি,রুবেল মীর, শেখ শামিম, শেখ ফরিদুল ইসলাম।

অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজ, বিএনপি নেতা শেখ সরোয়ার হোসেন, সরদার আব্দুল মালেক, গাজী আব্দুল হালিম, শেখ হাফিজুর রহমান, মোল্যা মাহাবুর রহমান, শেখ শাহিনুর রহমান,মোল্য কবির হোসেন,খান ইসমাইল হোসেন, শেখ মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন,অরুন গোলদার,আমিনুর রহমান মোড়ল,ডাঃ আলমগীর হোসেন আলম, খান আফজাল হোসেন,মাষ্টার আইয়ুব আহম্মেদ,মাওঃ খলিলুর রহমান,উপজেলা যুবদল নেতা সরদার বিল্লাল হোসেন, জিয়াউর রহমান জীবন,সোহাগ গোলদার, গাজী আব্দুল আজিজ, মোঃ রবিউল ইসলাম, পারভেজ গাজী প্রমুখ । উল্লেখ্য ২০০২সালে ১০ ই এপ্রিল রাতে চরমপন্থী  সন্ত্রাসীরা গুলি করে হত্যা করে।

স্মরন সভার পূর্বে  বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ মোল্যা সিরাজুল ইসলাম ও উপজেলা বিএনপি নেতা ও  খর্নিয়া ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান মহরুম শেখ দিদারুল ইসলাম দিদারের  কবর জিয়ারত করেন ।

এ সময় উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সকল ইউনিয়নের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ডুমুরিয়ায় মহাত্মা হ্যানিম্যানের ২৭১তম সুবর্ন জম্ম জয়ন্তী পালিত

//বিশেষ প্রতিনিধি//

মহাত্মা হ্যানিম্যানের সুর্বন ২৭১তম জম্ম জয়ন্তী উপলক্ষে ২০ এপ্রিল  শুক্রবার সকালে বাংলাদেশ হেমিওপ্যাথিক পরিষদ ডুমুরিয়া উপরেজলা শাখার উদ্যোগে র‌্যালী আলোচনা সভা ও সাগর হেমিওপ্যাথিক চিকিৎসালয়ে বিনা মূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে| র‌্যালী শেষে শহীদ শেখ মজিদ মিলানায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়|

ডাঃ পংকজ কুমার মন্ডলের সভাপতিত্বে ও ডাঃ জাকির হোসাইনের সঞ্চালনায়ে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ হেমিওপ্যাথিক পরিষদ জেলা শাখার সাধারন সম্পাদক ডাঃ মোঃ ফারুক হোসাইন, উপদেষ্টা ডাঃ অবিনশ বালা,ডাঃ দেবানন্দ মন্ডল,ডাঃ সেলিম আকতার স্বপন, ডাঃ নাইমুজ্জামান,সত্যজিৎ বাছাড়,বিজন চন্দ্র রায়,হায়দার আলী, লিটু গাজী, ফিরোজ আহম্মেদ ডাঃ দেলোয়ার হোসেন প্রমুখ|

ডুমুরিয়ায়  দলিতের ৩দিন ব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় বে-সরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিত-এর উদ্যোগে  দলিত শিক্ষকদের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

৯ এপ্রিল  বৃহস্পতিবার দলিত শিক্ষা কেন্দ্র চুকনগর দলিত হাসপাতাল মিলনায়তনে  ৩ দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় দলিত-এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাসের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঘোষড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিন্নাত হোসেন, খড়িবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিদাস মন্ডল, দিপিকা দাস দিপ্তী, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, অঞ্জনা দাস, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাশ, বিপ্লব দাস, চিন্তা দাশ প্রমুখ। প্রশিক্ষনে ২৯টি দলিত শিক্ষা কেন্দ্রের ২৯জন  শিক্ষক মন্ডলী  অংশগ্রহণ করেন।

ডুমুরিয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়া উপজেলার আইনজীবীদের ঐক্যবদ্ধ করা এবং সদস্যসহ সাধারণ মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকার নিয়ে গঠিত হয়েছে ‘ডুমুরিয়া উপজেলা আইনজীবী কল্যাণ সমিতি’। ৭ই এপ্রিল মঙ্গলবার দুপুরে এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলী ঘোষণা করা হয়।

নবগঠিত এই সংগঠনের মূল লক্ষ্য হলো ডুমুরিয়া উপজেলার সকল আইনজীবী এবং তাদের পরিবারের সার্বিক কল্যাণ নিশ্চিত করা। পর্যায়ক্রমে সমগ্র মানবজাতির সেবায় আত্মনিয়োগ করার মহৎ উদ্দেশ্য নিয়ে এই সমিতি কাজ করবে। লক্ষ্য পূরণে প্রয়োজনীয় সকল কার্যকর পদক্ষেপ ও জনহিতকর কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।

উপদেষ্টা পরিষদ সংগঠনের দিকনির্দেশনা প্রদানের জন্য একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। এতে আহবায়ক হিসেবে মনোনীত হয়েছেন এড. রবীন্দ্রনাথ মন্ডল।

পরিষদের অন্যান্য সদস্যরা হলেন:

এড. এফ এম আক্তারুজ্জামান,এড. আবুল খায়ের,এড. মাহফুজুর রহমান মফিজ,এড. শংকর বিশ্বাস,এড. আজহারুল ইসলাম,এড. মতিয়ার রহমান মোল্যা,এড. শরিফুল ইসলাম জোয়ার্দার,এড. হারুন অর রশীদ,কার্যনির্বাহী পরিষদ সমিতির কার্যক্রম গতিশীল করতে গঠিত কার্যনির্বাহী পরিষদে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এড. আব্দুস সাত্তার সরদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্বপন কুমার বিশ্বাস।

কমিটির অন্যান্য নেতৃবৃন্দ:

সহ-সভাপতি: এড. এফ এম আক্তারুজ্জামান ও এড. এম সাহেব আলী। যুগ্ম সাধারণ সম্পাদক: এড. এম আলমগীর হোসেন মোড়ল।সাংগঠনিক সম্পাদক: এড. শামীম আহম্মেদ, শিক্ষা ও সমাজ কল্যাণ সম্পাদক এড. আসাদ আলী সরদার, নির্বাহী সদস্য কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন এড. চিত্ত রঞ্জন গোলদার, এড. আবু ইউসুফ মোল্লা, এড. হোসনে আরা পারভীন এবং এড. অশোক গোলদার। এছাড়া নবনির্বাচিত কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য হলেন

আহবায়ক- এড রবীন্দ্রনাথ মন্ডল, সদস্য এড এফ এম আক্তারুজ্জামান ,এড আবুল খায়ের,এড মাহফুজুর রহমান মফিজ,এড শংকর বিশ্বাস ,এড আজহারুল ইসলাম,এড মতিয়ার রহমান মোল্যা, এড শরিফুল ইসলাম জোয়ার্দার ,এড হারুন অর রশীদ।

নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, এই সমিতি কেবল আইনজীবীদের পেশাগত উন্নয়ন নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকে আর্তমানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে। ডুমুরিয়ার সকল স্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।

রূপসায় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি ও মহড়া অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, খুলনা//

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালি শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোহড়ায় প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়- হঠাৎ ঘরে আগুন, গ্যাসের সিলিন্ডারে আগুন দেখে ভীত না হয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে রক্ষা পাওয়ার উপায়। এ প্রদর্শনী গত ১০ মার্চ সকাল ১১টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় দুর্যোগ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা ও  প্রশিক্ষণ প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।

রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহানউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিরুল ইসলাম, সাবেক জেলা বিএনপি নেতা ও সাংবাদিক জিএম আসাদুজ্জামান, জেজেএস-এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটর তানিয়া ইসলাম, অঞ্জনা বসুসহ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ। কর্মসূচিতে সহযোগিতা করে জেজেএস (JJS) খুলনা।

রূপসা রিপোর্টার্স ক্লাব ও ইউএনও’র  মতবিনিময়

//আঃ রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

উন্নত জাতি বিনির্মাণে সাংবাদকিরা অগ্রণী ভূমকিা পালন করে। দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকদের ভূমিকা অতি গুরুত্বর্পূণ একটি বিষয়। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। তাই দেশকে আরো এগিয়ে নিতে সাংবাদিকদের দায়িত্ব অত্যন্তগুরুত্বর্পূণ। সাংবাদিক জাতির দর্পন, দেশ ও জাতির কল্যানে তারা জীবন বাজি রেখে সংবাদ সংগ্রহ করে জাতির নিকট তুলে ধরে।  রূপসা রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে মতবিনিময় সভায় উপজেলা নবাগত নির্বাহী কর্মকর্তা সানজিদা রিকতা একথা বলেন।

২৩জুন (সোমবার)  দুপুরে  উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন  ক্লাবের আহবায়ক  আ: রাজ্জাক শেখ, সদস্য সচিব মোঃ তৌহিদ উদ্দিন শেখ,  সদস্য শেখ মোয়াজ্জেম হোসেন, মোঃ মামুন শেখ, গোলাম হোসেন ডালিম, গোলাম রব্বানী, ফিরোজ শেখ,  ফ ম  আইয়ুব আলী ,শামীম চৌধুরী, মুছা শেখ ।

মতবিনিময় শেষে রিপোর্টার্স ক্লাবের সদস্যবৃন্দ নবাগত  নির্বাহী কর্মকর্তাকে ফুলের শুভেচ্ছা জানান।

নবাগত নির্বাহীর সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

সানজিদা আক্তার রিক্তা রূপসা উপজেলায় সদ্য নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা গত ২৩ জুন দুপুরে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি এম মুরশীদ আলী, সাধারন সম্পাদক ইউশা মোল্লা, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, প্রচার সম্পাদক নাজিম সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, আহম্মদ শেখ, ইমরুল কায়েস প্রমূখ।