নৌকাকে বিজয়ী করতে দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসংগে কাজ করতে হবে: সালাম মূশের্দী এমপি

নৌকাকে বিজয়ী করতে দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসংগে কাজ করতে হবে: সালাম মূশের্দী এমপি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে বিএনপি জামাত শিবিরের কোন ষড়যন্ত্র সরকার বরদাশত করবে না। তাদের অপকর্ম কঠোর হস্তে দমন করবে শান্তি প্রিয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার। বিএনপি জামাত চক্রটি দেশে একটার পর একটা ষড়যন্ত্র তৈরী করে বিশৃঙ্খলা করতে চাইছে। তাদের এসব অপচেষ্টার বিরেুদ্ধে সরকার সোচ্চার। তিনি আরো বলেন,নৌকাকে বিজয়ী করতে দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসংগে কাজ করতে হবে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা বিজয়ের কোন বিকল্প নাই। তিনি শনিবার বিকালে খুলনাস্থ দলীয় কার্যালয়ে ইউপি নির্বাচনে উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কামাল উদ্দীন বাদশার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সরফিুদ্দিন বিশ^াস বাচ্চু, জেলা আওয়ামীলীগ সদস্য অধ্যক্ষ ফ. ম. আ: সালাম,জাহাঙ্গির হোসেন মুকুল, জেলা কৃষকলীগের সভাপতি আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল।

উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সা: সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা স্বেছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোতালেব হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আইয়ুব মল্লিক বাবু, আরিফুর রহমান মোল্লা, মনিরুজ্জামান মনি, রবিউল ইসলাম বিশ^াস, মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলহাজ¦ ইসহাক সরদার, মো: জাহাঙ্গীর শেখ, কামাল হোসেন বুলবুল, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম হাবীব, মিয়া আরিফ হোসেন, আকতার ফারুক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, এমপি কো অর্ডিনেটর নোমান ওসমান রিচি, আ: গফুর খান, সরদার মিজানুর রহমান, আলম হাওলাদার, ওয়াহিদুজ্জামান মিজান, এ্যাড. মোহাম্মাদ আলী, রুহুল আমিন রবি, রাজিব দাস টাল্টু,ফরিদ শেখ, মঈন উদ্দিন, মো. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

নৌকাকে বিজয়ী করতে দলের মধ্যে সকল দ্বিধা দ্বন্দ্ব ভুলে একসংগে কাজ করতে হবে: সালাম মূশের্দী এমপি

অপর দিকে বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে রূপসা উপজেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী। খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও রূপসা উপজেলা যুবলীগের আহবায়ক এবি এম কামরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা আওয়ামীলীগের যুগ্ন- সম্পাদক সরুফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জেলা আওয়ামীলীগ নেতা ফ, ম আব্দুস সালাম, জাহাঙ্গির হোসেন মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা,খুলনা জেলা কৃষকলীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ মোতালেব হোসেন।

বক্তৃতা করেন এমপির প্রধান সমন্বয়ক ও যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, নাসির উদ্দিন সজল,হারুন মোল্লা, ব্রজেন দাস,প্রদীপ বিশ্বাস, সরদার নুরুজ্জামান,সামসুল আলম বাবু,জিয়াউল ইসলাম,হারুনুর রশিদ, আশিষ রায়,সাইদুর রহমান ছগির,শামিম হাসান লিটন,এড.বদরুল আলম তয়ন,সরদার জসিম,সুব্রত বাগচী, মেজবাবুর রহমান মেজবা,মিঠু মুন্সী, কামরুজ্জামান সোহেল,এম শাহনেওয়াজ কবির টিংকু, এহতেশামুল হক অপু,মহিউদ্দিন মানিক, মহিউদ্দিন খান প্রিতম, আবুল কালাম আজাদ, আ: মজিদ শেখ,সাইফুল ইসলাম শাওন,শফিকুর রহমান ইমন,রবিউল ইসলাম,নাজিম মোড়ল, সোলায়মান হোসেন,আজানুরসহ নেতৃবৃন্দ।

//আ. রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

পড়ুন দৈনিক বিশ্ব …

মহম্মদপুরের ঝামা বাজারে ঐতিহ্যবাহী নৌকা বাইচ মেলা অনুষ্ঠিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *