//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদী ও তার সহধর্মিণী সারমিন সালাম এর নিজস্ব অর্থায়নে রূপসা,তেরখাদা ও দিঘলিয়া উপজেলার যুবমহিলালীগের নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র বিতরণের অংশ হিসেবে আজ
বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী ) বিকালে রূপসা ডিগ্রী কলেজ মিলনায়তনে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন এমপির প্রধান সমন্বয়কারী যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি।

উপজেলা যুবমহিলালীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার সামসুল আলম বাবু, উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শেখ, যুবলীগ নেতা সরদার জসিম উদ্দীন, ইউপি সদস্য হোসনেয়ারা পারভীন হেনা, ছাত্রলীগের সাবিরুল ইসলাম হিমেল, রাসেল. নৈহাটি ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি সুলতানা পারভীন, সাধারণ সম্পাদক ডালিয়া ইয়াসমিন, ঘাটভোগ ইউনিয়ন যুবমহিলালীগের সভাপতি হাসনা হেনা, হিরা বেগম,শাহানাজ বেগম প্রমূখ।

