//আ: রাজ্জাক, খুলনা ব্যুরো//
খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসান এর দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, খুলনার অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মনিরুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ তেরখাদা থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান পরিচালনা করে।
অভিযান পরিচালনাকালে ১২ ফেব্রæয়ারী রাত ১০.৪০ টার সময় তেরখাদা থানাধীন সাচিয়াদাহ ইউনিয়নের নলিয়ারচর গ্রামস্থ’ কদমতলা ব্রীজের দক্ষিন-পূর্ব পাশ হতে আসামী মোঃ বাবলু শেখ (৪০), পিতা-মিলু শেখ, সাং- পহরডাঙ্গা, থানা-নড়াগাতী, জেলা-নড়াইলকে ধৃত করে।
ধৃত পূর্বক আসামীর হেফাজত হতে ১০০ (একশত) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

