আ: রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো:
র্যাব-৬, (স্পেশাল কোম্পানি) খুলনার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার সোনাডাঙ্গা থানাধীন করিমনগর এলাকায় অভিযান চালিয়ে ৮ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত মাদক কারবারি কৃষ্ণ শীলকে গ্রেফতার করেছে।
সে পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার বাসিন্দা।
র্যাব জানায়, কৃষ্ণ শীল পিরোজপুর জেলার কুখ্যাত মাদক কারবারি। সে দীর্ঘদিন যাবত পিরোজপুর জেলাসহ দেশের বিভিন্ন জেলায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গত ২০১৭ সালে আইন শৃংখলা বাহিনী কৃষ্ণ শীলকে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেফতার করে এবং পিরোজপুর নেছারাবাদ থানায় একটি মাদক মামলা দায়ের করেন। মামলার বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমানিত হওয়ায় বিজ্ঞ আদালত আসামী কৃষ্ণ শীলকে ৬ বছরের সাজাসহ ১০,০০০/-(দশ হাজার) টাকা জরিমানা অনাদায়ে আরও ০৩ (তিন) মাসের সশ্রম কারাদন্ড প্রদান করেন।
এছাড়াও আরও একটি মাদক মামলায় আসামী কৃষ্ণ শীলকে ২ বছরের সাজাসহ ২০০০/-(দুই হাজার) টাকা জরিমানা প্রদান করেন।
কৃষ্ণ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। পরবর্তীতে র্যাব গোয়েন্দা তথ্যের মাধ্যমে উক্ত আসামীকে গত ১২ মে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে পিরোজপুর জেলার নেছারাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।

