//শুভঙ্কর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
কচুয়ায় অগ্নিকান্ডে মুদি দোকান পুড়ে ছাই হয়েছে। শনিবার দিবাগত রাতে সাংদিয়া আফরা পাইক বাড়ি জামে মসজিদের কাছে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
মুদি দোকান মালিক উপজেলার বাধাল ইউনিয়নের কলমীবুনিয়া গ্রামের শহিদুল শেখের পুত্র নাইম শেখ জানায়, প্রতিদিনের ন্যয় শনিবার রাতে তার মুদি দোকান বন্ধকরে বাড়িতে চলে যায়। রাত অনুমানিক দেড়টার দিকে পাশবর্তী মোকলেস শিকদারে স্ত্রী তাকে জানায় তার দোকানে আগুন লেগেছে।
এসময় স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। ততখনে দোকানের সকল মালাম পুড়ে ছাই যায় । এতে তার প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। এঘটনায় রবিবার কচুয়া থানায় একটি অভিগ করেছে।

