খুলনায় চেয়ারম‍্যান জাকির হোসোন’র হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

খুলনায় চেয়ারম‍্যান জাকির হোসোন’র হত্যার প্রতিবাদে মিছিল ও সমাবেশ

//আ: রাজ্জাক শেখ//

খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান গাজী জাকির হোসেনকে হত্যার প্রতিবাদে ২৬জুন বিকালে ইউনিয়ন পরিষদে চত্ত্বরে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা গাজী জাকির হোসেনের হত্যাকারীদের দৃস্টান্তমুলক শাস্তি দাবী করেন। সমাবেশ শেষে বারাকপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বর হতে বারাকপুর বাজারে পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন নেতৃবৃন্দ।
উপজেলা যুবলীগের আয়োজনে উপজেলা যুবলীগ এর সহ সভাপতি গাজী মাসুদ রানার সভাপতিত্বে, সাধারন সম্পাদক শেখ ইয়াজুল ইসলাম এর পরিচালনায় এসময় বক্তৃতা করেন খুলনা জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক ও জেলা যুবলীগের সভাপতি কামরুজ্জামান জামাল, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম, সাধারন সম্পাদক আকরাম হোসেন, জেলা আওয়ামীলীগের সদস্য জামিল খান,সেনহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জিয়াউর রহমান, গাজিরহাট ইউনিয়ন চেয়ারম্যান মোল্লা মফিজুল ইসলাম ঠান্ডু, বারাকপুর ইউনিয়ন আওয়ামীলীগএর সভাপতিগাজী আঃ রউফ, সাধারন সম্পাদক চৌধুরী ওয়াদুদ হোসেন,গাজীরহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোল্লা আব্দুস সালাম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর ভারপ্রাপ্ত সভাপতি শেখ আনসার আলী।
উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক শেখ মুন্জুর হোসেন, সেনহাটি ইউনিয়ন আওয়ামী এর সভাপতি সৈয়দ মিজানুর রহমান, চন্দনিমহল সাংগঠনিক ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইখতিয়ার হোসেন,উপজেলা আওয়ামীলীগের সদস্য কে এম আসাদুজ্জামান জেলা যুবলীগ নেতা মাহফুজুর রহমান সোহাগ, সাবেক জেলা ছাত্রলীগের সহ সভাপতি আমিনুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শেখ রিয়াজ, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান, গাজী আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক শেখ আলামিন, সহ- সম্পাদক হাসান মাহমুদ রাকিব, শেখ সাইদুর রহমান, ছগির হোসেন পাভেল, রানা মোল্লা, হাবিবুর রহমান তারেক,হামিম মোল্লা,উপজেলা ছাত্র লীগের সভাপতি মোল্লা নাহিদুর রহমান, বারাকপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলী বাকের প্রিন্স, সাধারণ সম্পাদক চৌধুরী ইসরাইল হোসেন, দিঘলিয়া সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুর রহমান, সেনহাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান, চন্দনিমহল ইউনিয়ন যুবলীগের সভাপতি গাজী ইমরান হোসেন, সাধারণ সম্পাদক মিরাজ মোল্লা, গাজিরহাট ইউনিয়ন যুবলীগের সভাপতি মোল্লা মনির হোসেন, সাধারণ সম্পাদক রুবেল সরদার, রবিউল ইসলাম সুমন শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *