সীমান্তবর্তী কুমিল্লা জেলাকে মাদকের ট্রানজিট হিসাবে ব্যবহার করে মাদক ব্যবসায়ীরা। তাদের এই ট্রানজিট ভেঙে কুমিল্লা জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয় নিয়ে কাজ করছেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার।
একটি গ্রাম হতে একটি দেশ, মাদকমুক্ত হবে বাংলাদেশ”- এই স্লোগানকে সামনে রেখে কুমিল্লার জেলা পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অভিযানে ১০ কেজি গাঁজা ও একটি সিএনজি অটোরিকশাসহ মাদক ব্যবসায়ী ১। রাসেল মজুমদার ও ২। জাহাঙ্গীর আলমকে কোতয়ালি থানার কমলপুর গ্রামের জামে মসজিদের সামনে থেকে আটক করা হয়।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং এই ধরনের অভিযান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
//নিজস্ব প্রতিবেদক// স্বীকৃতি বিশ্বাস//

