“বাংলাদেশ পুলিশের অঙ্গীকার দেশের মানুষকে রাখিব সুশৃঙ্খল” – এই স্লোগানকে সামনে রেখে কাজ করছে যশোর জেলা পুলিশ। আর তাই মাদক,সন্ত্রাস, চাঁদাবাজ, হত্যাসহ বিভিন্ন অবৈধ কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে সাড়াশি অভিযান পরিচালিত হচ্ছে অবিরত।
তারই ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর-২০২১ রোজ মঙ্গলবার খুন হওয়া ইজিবাইক চালক আব্দুল্লাহ- এর আত্মীয় স্বজন আনুমানিক রাত ২০:৩০ ঘটিকায় থানায় এসে ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না মর্মে অবগত করেন এবং এরপর খুনের রহস্য উদঘাটনে নেমে পড়ে যশোর জেলা পুলিশের একটি চৌকস টীম।
পরবর্তীতে কোতয়ালি মডেল থানার বিভিন্ন এলাকায় আজ ১০ নভেম্বর-২০২১ রোজ বুধবার দুপুর ১২ঃ৩০ ঘটিকা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করে ১. মোঃ হাসিবুর রহমান হাসিব (১৯), পিতা-আব্দুল গনি, মাতা-সুরাইয়া খাতুন, গ্রাম-তরফ নোয়াপাড়া, থানা- কোতোয়ালি, জেলা- যশোর, ২.মোঃ আরিফ হোসেন (১৯), পিতা-মোঃ ফারুক হোসেন, মাতা-মোছাঃ হাজেরা বেগম, গ্রাম-পূর্ব বারান্দীপাড়া, থানা – কোতোয়ালি, জেলা- যশোর ও ৩. আব্দুল্লাহ (১৮+), পিতা- সাঈদ আলী মোড়ল, গ্রাম- শেখহাটি, থানা-কোতয়ালী, জেলা-যশোরকে ১। ০২ টা ধারালো চাকু,২। লুন্ঠিত ইজিবাইক ও ৩.লুন্ঠিত মোবাইল সেটসহ গ্রেফতার করেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামীরা ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ইজিবাইক চালক আব্দুল্লাহকে হত্যা করেছে মর্মে স্বীকার করেন এবং এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
//নিজস্ব প্রতিনিধি//
বাগেরহাটের রামপালে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় দুই গৃহবধূ আহত
৫০টাকা বকশিস কমের জন্য অক্সিজেন খুলে দেয়: রোগীর মারা যায়

