//এম মুরশীদ আলী//
“মেয়ে আমার অহংকার, ১৮’র আগে বিয়ে নয় এই আমার অঙ্গীকার” এ প্রতিপাদ্য সঙ্গে নিয় ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির অংশ হিসেবে রূপসার নৈহাটী ইউনিয়ন সামন্তসেনা পশ্চিমপাড়ায়
গত ২৮ সেপ্টেম্বর সকাল ১০ টায় কিশোরীদের বাল্যবিবাহ প্রতিরোধ তথ্য কার্ড প্রদান সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির প্রশান্ত কুমার দে, জোনাল ম্যানেজার এ বি এম জাহিদ হোসেন, উপজেলা তথ্য আপা দিলশান আরা, সামন্তসেনা গ্রামের ইউপি সদস্য মো. মাসুম শেখ, সাংবাদিক এম মুরশীদ আলী প্রমূখ।
অনুষ্ঠানে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষা কর্মসূচির কর্মকর্তা রশিদা মেঘলা বিষদ আলোচনায় বলেন, ব্র্যাক প্রতি রবিবার পারিবারিক বিষয়ে আইনি সহয়তা প্রদান করে। কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়নের জন্য কাজ করা হয়। এখানে মেয়েদের ১৮’র আগে বিয়ে দেওয়া থেকে বিরত থাকুন এবং ছেলেদের ২১ আগে বিয়ে করানো যাবেনা। তাছাড়া কিশোরী ও মা দের সচেতন হওয়ার জন্য পরামর্শ দেন। সমাজের নারীর অংশ গ্রহনে পারিবারিক পরামর্শ, জেন্ডার বিষয়ক প্রচলিত সামাজিক কুসংস্কার, ক্ষতিকর ধ্যান-ধারণার বিষয়ে অবহিত করে থাকেন। এভাবে রূপসার মানুষকে সচেতন হিসাবে গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছে রূপসা ব্র্যাক।
এ সময় ২৫ জন কিশোরীকে বাল্যবিবাহ প্রতিরোধ তথ্য কার্ড প্রদান করা হয়।

