//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
বাগেরহাটের কচুয়ায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী(র)এর প্রথম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
উপজেলার বাধাল বাজারে বুধবার বাদ জোহর আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল ছাত্র আন্দোলনের সকল শহিদদের জন্য মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দোয়া পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য বিশিষ্ট আলেমে দ্বীন অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে হাজারও জনাতা উপস্থিতছিলেন। অনুষ্ঠান শেষে তাবারক বিতরণ করা হয়।
দেলাওয়ার হোসাইন সাঈদী একজন বিশ্বনন্দিত বাংলাদেশী ইসলামিক বক্তা এবং সফল রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য। যিনি ১২ জুন ১৯৯৬ থেকে ২৯ ডিসেম্বর ২০০৮ পর্যন্ত একজন সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সংসদীয় দলের উপনেতা এবং ধর্ম মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির চেয়ারম্যান হিসেবেও সুনামের সাথে দায়িত্ব পালন করেন। ১৯৪০ সালের ২রা ফেব্রুয়ারি পিরোজপুর জেলার ইন্দুরকানী গ্রামে আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী জন্ম গ্রহণ করেন। তার পিতা মাওলানা ইউসুফ সাঈদী যিনি একজন স্বনামধন্য ইসলামী পন্ডিত এবং ফুরফুরা দরবার শরীফের খলিফা ছিলেন।
আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী (৮৩)কে কারাবন্দি অবস্থায় ২০২৩ সালের ১৩ আগস্ট দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারে অসুস্থতার কথা বলে কারাকর্তৃপক্ষ শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শারীরিক জটিলতা বিবেচনা করে আল্লামা সাঈদীকে উন্নত চিকিৎসার পরামর্শ দেন চিকিৎসকরা। ওই দিনই কারা কর্তৃপক্ষ তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পিজি হাসপাতালে নিয়ে আসেন। এর পরের দিন ১৪ আগস্ট রাত ৮টা ৪০ মিনিটে পিজি হাসপাতালে তিনি ইন্তিকাল করেন।
এস আলমের পকেটেই ইসলামী ব্যাংকের ৫০ হাজার কোটি টাকা
ব্যবসায়ী আমজাদ নিকারীসহ ভোমরা সীমান্তে দুইজন আটক

