মোঃ হোসেন গাজী।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক, চাঁদপুর সদর ও হাইমচরের রাজনৈতিক ব্যাক্তিত্ব জননেতা সুজিত রায় নন্দীর পক্ষ থেকে হাইমচরে মুক্তিযোদ্ধাদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরন করা হয়েছে।
২ রা মে সোমবার সকাল ১১ টায়, হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে হাইমচর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার সন্তোষ চন্দ্র মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মুক্তিযোদ্ধা সিরাজ পাটওয়ারীর।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা মান্নান মাস্টার, আঃ রহমান পাটওয়ারী, মুনছুর বিশ্বাস, রুহুল আমিন পাটওয়ারী, মানিক পাটওয়ারী, শহিদুল্লাহ, শাহজাহান, নেছার চৌকিদার আঃ কাদির গাজী, শাহাজাহান দেওয়ান, হাইমচর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসেন গাজী প্রমুখ।।
পবিত্র ঈদ উপলক্ষে আওয়ামিলীগের ত্রান উপকমিটির পক্ষ থেকে সুজিত রায় নন্দীর উদ্যোগে চাঁদপুর ও হাইমচরের বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থী, গরিব, অসহায়, প্রতিবন্ধীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন।

