//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
ডুমুরিয়ায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন উপলক্ষে ২৬ অক্টোবর বুধবার সকালে র্যালি আলোচনা হযেছে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর এর আয়োজনে অফিসার্স ক্লাবের অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান।
বক্তব্য দেন মেড়িকেল অফিসার সৌরভ বিশ্বাস, জনস্বাস্থ্য প্রকৌশলী উপসহকারী প্রকৌশলী মিঠুন রায়, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ দাস, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা, সাজিয়াড়া মড়েল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক শফিকুল ইসলাম আই ডি ই বাংলাদেশ মার্কেট ডেভলমেন্ট অফিসার মন্নুজা বেগম চন্দনা রপ্তান প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি র্যালী অনুষ্ঠিত হয।

