রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী//

রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ গত ৬ ডিসেম্বর বিকালে টিএসবি ইউনিয়ন কাজদিয়া বাজার  এলাকায় অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী টিএসবি ইউনিয়ন যুব বিভাগের আয়োজনে এ যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম।

রূপসায় জামায়াতের যুব সম্মেলন ও নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও নির্বাচনী সদস্য সচিব হাবিবুল্লাহ ইমন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সেক্রেটারি মো. নাজিম উদ্দিন, থানা তারবিয়াত সেক্রেটারি হাফেজ মো. জাহাঙ্গীর ফকির, টিএসবি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক আসাদুজ্জামান, সেক্রেটারি হাফেজ মাওঃ গোলাম রসুল।

টিএসবি ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মো. শাফিয়ার রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. দিদার বাদশার সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওঃ ইবরাহীম খলিল ফারুকী, হারুন অর রশিদ, মাওঃ আব্দুল গফ্ফার, তামিম বাদশা, মুন্সি মনিরুজ্জামান, মো. বিল্লাল হোসেন, আল যোবায়ের, হাফেজ বিল্লাল, হাফেজ কাজী নেয়ামত আলী, হাফেজ হেদায়েত উল্লাহ, হাফেজ সাইফুল ইসলাম, জুম্মান আনসারী, মোঃ ইসমাইল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *