বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন মহাজোট এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিতঃ

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী বাস্তবায়ন মহাজোট এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিতঃ

//নিজস্ব প্রতিবেদক//
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সংবাদ সম্মেলনে নবম পে স্কেল ৫০% মহার্ঘ ভাতা তিনটার টাইম স্কুল সিলেকশন গ্রেট সহ সাত দফা দাবি বাস্তবায়নের লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষে কামনায় ১৮ মে প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্মারকলিপি ৩০ শে মে এর মধ্যে বাস্তবায়ন না হলে ৩ রা জুন ২০২৩ মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

এতে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি বাস্তবায়ন মহাজোটের সদস্য সচিব বাংলাদেশ সরকারি কর্মচারীর সংহতি পরিষদের মহাসচিব আলহাজ্ব মোঃ আমজাদ আলী খান সবাই সভাপতিত্ব করেন মহাজোটের আহ্বায়ক মো মিরাজুল ইসলাম মিরাজ, সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঢাকা ওয়াসা সিবিএ সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগের কেন্দ্র কমিটির সহ-সভাপতি আসগর ইবনে শায়খ খাজা, যুগ্ন আহ্বায়ক মতিউর রহমান দক্ষিণ সিটি কর্পোরেশনের সিবিএস সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম ১১ থেকে ২০ ফোরামের সাধারণ সম্পাদক অভিজিৎ রায় সহ জিয়াউর রহমান,আলী আকরাম,আবদুল করিম খান,মনির হোসেন,মনিরুল ইসলাম, ইসমাইল হোসেন,ইবনে ফারুক,আরিফুল ইসলাম,ইমাম হোসেন,মোঃ সোহেল, আশরাফুল আলম,গণপূর্ত কর্মচারী ইউনিয়নের প্রতিনিধি এইচ এম মতিউর রহমান, ঢাকা ডিপিডিসি সিবি এ যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল করিম খান, বাংলাদেশ পোস্টম্যান ডাক কর্মচারী ইউনিয়ন কেন্দ্র কমিটির সহ-সভাপতি আবু তাহের, জজ কোর্ট কর্মচারী অ্যাসোসিনের প্রতিনিধি ঈমাম হোসেন,খামারবাড়ি কর্মচারী সমিতির প্রতিনিধি মিজানুর রহমান ভূঁইয়া ,আলমগীর হোসেন সদস্য সচিব আন্ত বিশ্ববিদ্যালয় গাড়িচালক ফেডারেশন ।আরো উপস্থিত ছিলেন ১১-২০ গ্রেডের বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *