খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নে সারা দেশের মতো চলতি মৌসুমের বোরো ধান কাটা শুরু হয়েছে। ধানের বাম্পার ফলন হলেও করোনাভাইরাস পরিস্থিতিতে দৈনন্দিন জীবন স্থবির হয়ে পড়েছে। বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল, দেখা দিয়েছে ধান কাটার শ্রমিক সংকট।
এ অবস্থায়, খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর নির্দেশনায়, কৃষকের লোকসান কমানোর জন্য গরীব কৃষকের পাশে এসে দাঁড়িয়েছে ‘সালাম মূর্শেদী সেবা সংঘ’।

তারই ধারাবাহিক কার্যক্রম এর অংশ হিসেবে দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের একজন গরীব কৃষকের ধান কেটে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। এবং আব্দুস সালাম মূর্শেদী এমপির পক্ষ থেকে, ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র স্বেচ্ছাসেবীদের টি-শার্ট, মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বারাকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গাজী জাকির হোসেন, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, শেখ আনিছুর রহমান, শেখ রিয়াজ, হাবিবুর রহমান তারেক, চৌধুরি শাহিদুল ইসলাম, সৈয়দ জামিল মোর্শেদ মাসুম, রাজিব শেখ, আলী বাকের প্রিন্স, জিয়া গাজী, নিউটন হাসান, শেখ আল আমিন, পরাগ পারভেজ রুবেল, রিয়াজুল ইসলাম রিয়াজ,রাজিব, লিটন বিশ্বাস, রনি, ইনাম, নিয়াম, শোভন, রাজিব, রাসেল, রিশাদ প্রমুখ।
//আ:রাজ্জাক শেখ, খুলনা ব্যুরো//

