খুলনার রূপসায় পৈত্রিক সম্পত্তি জাল দলিলে জবরদখল –  থানায় অভিযোগ

খুলনার রূপসায় পৈত্রিক সম্পত্তি জাল দলিলে জবরদখল –  থানায় অভিযোগ

//এম মুরশীদ আলী, খুলনা//

রূপসায় জাল দলিল তৈরি করে পৈত্রিক সম্পত্তি জবরদখলের অভিযোগ উঠেছে। এব্যাপারে গত ২২ এপ্রিল রূপসা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ঘাটভোগের গোয়াড়ার বাসিন্দা অজিত কুমার বাগচী।

অজিত কুমার বাগচী অভিযোগে উল্লেখ করেন- তার চাচার কোনো পুত্র সন্তান না থাকায় তার পিতা এবং চাচার উভয় সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তিনি। উল্লেখ্য- তার চাচাতো বোন শান্তি বালা ওরফে কালী তারা বালা নিঃসন্তান অবস্থায় স্বামীর ঘরে মৃত্যু হয়। এরপর শান্তি বালার স্বামী অশোক বালা সু-কৌশলে জাল দলিল তৈরির মাধ্যমে তাদের পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক জবরদখল করছেন।

পরবর্তীতে অজিত বাগচী সম্পত্তি উদ্ধারের জন্যে আদালতে উচ্ছেদ মামলা করেন। বিবাদী অশোক বালা আদালতে উক্ত সম্পত্তির কোনো বৈধ কাগজ/দলিল দেখাতে পারেননি। তারপরও ঐ জমি জোরপূর্বক দখলে রেখেছেন।

বর্তমানে ওই জমিতে অজিত বাগচীর রোপণ করা পাকা-আধাপাকা ধান রয়েছে। এই ধান কাটতে বাধা দিলে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঐ সম্পত্তি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে।

বিবাদী অশোক বালার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নী।

এ বিষয়ে রূপসা থানার অফিসার ইনচার্জ বলেন- তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আদালতে মামলা বিচারাধীন থাকলে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *