জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
মোংলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভ্যান চালক কে হত্যার ঘটনায় হত্যাকারী কে আটক করেছে পুলিশ।
জানাযায়, বাগেরহাটের মোংলা পৌরসভা এলাকায় মামার ঘাট এলাকায় ভ্যান চালক আল আমিন (৪২) ভ্যান চালিয়ে যাবার সময় পথচারী এক যুবকের পায়ে ভ্যানের চাকা লেগে যায়। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ঐ যুবক গ্রেফতারকৃত আসামী হেলাল ভূইয়া (২৪) ক্ষিপ্ত হয়ে ভ্যান চালক আল আমিন কে মারধর করে। এই আঘাতে ভিকটিম ঘটনাস্থলেই মৃত্যুবরণ করে। এরপর আসামী নিজেই ভিকটিমকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে পৌঁছে দিয়ে দ্রুত পলিয়ে যায়।
এই ঘটনার সাথে সাথেই বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আবুল হাসনাত খান এর প্রত্যক্ষ তত্ত্বাবধায়নে, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মো: রাসেলুর রহমান এর দিক নির্দেশনায়, সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) জনাব মুশফিকুর রহমান তুষারের নেতৃত্বে, অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শামসুদ্দীন এর অংশগ্রহণে মোংলা থানার একাধিক আভিযানিক দল আসামীকে গ্রেফতার করতে তৎপর হয়। পরবর্তীতে টানা ১২ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে পুলিশ এর একটি চৌকস দল বাগেরহাট জেলার মোল্লাহাট থানাধীন আটজুড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে ভান্ডারখোলা গ্রামে নিকটাত্মীয়ের বাড়িতে আত্মগোপনরত অবস্থায় আসামীকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় মোংলা থানায় নিহতের স্ত্রী বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত আসামীকে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

