বরিশালে দপদপিয়া সেতুর নিচ থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার

বরিশালে দপদপিয়া সেতুর নিচ থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার

 

//পলাশ চন্দ্র দাস,  বরিশাল প্রতিনিধি //

বরিশালের শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতু নিচ থেকে অজ্ঞাত এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালী থানার পরিদর্শক (তদন্ত) মো. লোকমান হেসেন বলেন, সন্ধ্যার দিকে জানতে পারি বরিশাল নগরী প্রান্তে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত (দপদপিয়া) সেতুর নিচে এক তরুণীর মরদেহ পড়ে আছে। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।

মো. লোকমান হেসেন আরও বলেন, তরুণীর বয়স হবে ২৫-২৬ বছর। পরনে সেলোয়ার কামিজ। তবে পরিচয় জানা যায়নি। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে অনেক উঁচু থেকে মাটিতে পড়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে।

ময়নাতদন্তের রিপোর্ট পেলে কী কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিতভাবে বলা যাবে। তরুণীর পরিচয় জানতে বিভিন্ন থানায় ছবি পাঠানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *