//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
বিশ্বব্রহ্মন্ডের অধিশ্বর যুগাবতার ভগবান শ্রী শ্রীকৃষ্ণের শুভ জম্মাষ্ঠমী উৎসব উপলক্ষে ডুমুরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের আয়োজনে ধমীয় শোভাযাত্রা আলোচনা সভা প্রার্থনা অনুষ্টান ১৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় কেন্দ্রীয় কালী বাড়ি মঠে অনুষ্ঠিত হয।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নির্মল চন্দ্র বৈরাগী”র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক গোবিন্দ ঘোষ এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ। বিশেষ অতিথির বক্তব্য দেন শরীফ আসিফ রহমান। অনুষ্টানটি উদ্বোধন করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস, অতিথির বক্তব্য দেন কেন্দিয় পূজা পরিষদের উপদেষ্টা বিজয কুমার ঘোষ,জাতীয় পরিষদের সদস্য সমাজ সেবক ও শিল্পপতি প্রফুল্য কুমার রায়, প্রধান বক্তা বক্তব্য দেন জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক রবীন্দ্রনাথ দত্ত , জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ন সাধারন সম্পাদক বিমান সাহা, রনজিত কুমার ঘোষ, শোভা রানী হালদার,, সহকারী অধ্যাপক বিষ্ণু প্রসাদ মল্লিক, শিক্ষক দেবাশিষ চন্দ্র, শিক্ষক অনুদ্যুতি মন্ডল, শিলা রানী মন্ডল, ইউপি চেয়ারম্যান মনোজিৎ বালা, জিয়েলতলা আশ্রমের অধক্ষ্ নারায়ন গোস্বামী, কবি তুষার কান্তি দত্ত, রজ্ঞন কুমার জোদ্দার, পরিমল কুন্ডু, শিক্ষক অরুন কুমার বিশ্বাস। উপজেলার ১৪টি ইউনিয়নের পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সম্পাদক সহ শ’শ ভক্ত বৃন্দ শোভাযাত্রা সহকারে শ্রী কৃষ্ণের জম্মাষ্টমীতে অংশ নেয়।

