ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও রোকেয়া দিবস পালিত

//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//

ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন এবং শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান উপলক্ষে ৯ ডিসেম্বর  শুক্রবার সকালে  উপজেলা শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে  এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর আয়োজনে অনুষ্ঠিত  অনুষ্ঠানে ‘জয়িতা অন্বেষণ বাংলাদেশ’ এর আওতায় উপজেলায় ৫ ক্যাটাগরিতে নির্বাচিত ৫ জন জয়িতাকে ক্রেস্ট, চাদর ও ফুলের তোড়া দিয়ে সম্মাননা প্রদান করা হয়।

নির্বাচিত জয়িতারা  হলেন অর্থনৈতিক সাফল্য অর্জনকারী নারী ভদ্রদিয়া গ্রামের ছায়া রাণী বসাক, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী শোলগাতিয়া গ্রামের রীণা ঘোষ, সফল জননী নারী হাসানপুর গ্রামের বেগম রাবেয়া রশিদ ও নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছে যে নারী সাজিয়াড়া গ্রামের লতিফা আক্তার, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন যে নারী ক্যাটাগরীতে নোয়াকাটি গ্রামের মোছাঃ নাছিমা বেগম।

উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্যদেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।অনুষ্ঠানে তিনটি মহিলা সমিতিকে ঋণ প্রদান করা হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *