//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া, খুলনা//
উৎসব মুখর পরিবেশে মধ্যে দিয়ে ৩১ জুলাই রোববার ডুমুরিয়ার বানিয়াখালী মওলানা ভাসানী মেমোরিয়াল ডিগ্রী কলেজের গভনিং বভি অভিভাবক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
দুটি প্যানেল ও একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচন অংশ গ্রহন করেন। রবিবার সকাল ১০ টা হতে বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয । অনুষ্ঠিত নির্বাচনে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মহুরুম নূরুদ্দীন আল মাসুদ স্মৃতি পরিষদের অভিভাবক সদস্য পদে আব্দুস ছাত্তার সরদার মই মার্কা , আব্দুস সামাদ ফকির মাছ মার্কা , মুজিবর শেখ টিউওয়েল মার্কা, স্বতন্ত্র হিসাবে এসকে জিয়াউল হক গোলাপ ফুল মার্কা, অপর প্যানেল মো: হাফিজুর রহমান মোল্ল্যা বই মার্কা, হেমায়েত রশিদ খান আম মার্কা, শেখ মশিউর রহমান লিটন বল মার্কা প্রতিক নির্বাচনে অংশ গ্রহন করে। নির্বাচনে বে সরকারী ফলাফলে
শেখ মশিউর রহমান লিটন ২৬১ ভোট পেয়ে ১ম হেমায়েত রশিদ খান ২৫১ ভোট পেযে ২য় ও হাফিজুর রহমান মোল্লা১৯০ ভোট পেয়ে ৩য় হন।
নির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন কলেজের ভারপ্রাপ্ত অধক্ষ্য আমিনুর রহমান খান। সহকারী প্রিডাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন আতাউর রহমান সানা ও ঠাকুর দাস মন্ডল পলিং অফিসার ছিলেন বিএম মিজানুর রহমান ও আ: ছাত্তার।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জ্যেষ্ঠ প্রভাষক আ: ছালাম মোড়ল । শিক্ষক প্রতিনিধি নির্বাচিত হযেছেন প্রভাষক আব্দুল হাই, সব্রত মহলদার, শান্তি লতা বিশ্বাস, দাতা সরোয়ার মলঙ্গী।

