//শুভংকর দাস বাচ্চু, কচুয়া, বাগেরহাট//
কচুয়া বিআরডিবির ইরেসপো প্রকল্পের উদ্যেগে স্কুলগামী কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে কিশোরীদের বাল্যবিবাহের কুফল, বয়সন্ধিকালীন বিভিন্ন সমস্যা,জেন্ডার বৈষম্য সহ অন্যান্য বিষয় সম্পর্কে বিশদ ধারনা দেওয়া হয়।
মঙ্গলবার উপজেলার আন্ধারমানিক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রশিক্ষন কর্মশালায় প্রধান শিক্ষক পিটুন মিত্রের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মানিক অধিকারী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ হাসান ইমাম,সহকারী পল্লী উন্নয়ন অফিসার প্রবীর কুমার মন্ডল, প্রধান শিক্ষক পিটুন মিত্র, হিসাব সহকারী শিলু মন্ডল,মাঠ সংগঠক হিরামন মিস্ত্রী সহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ। প্রশিক্ষন শেষে স্কুলগামী শতজন কিশোরীদের মাঝে বিনামূল্যে স্যানিটারী ন্যাপকিন ও শিক্ষা সামগ্রী বিতরন করা হয়।

