//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//
ডুমুরিয়ায় বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা দলিতের উদ্যোগে ২০ জুলাই বৃহস্পতিবার সকালে অফিসার্স ক্লাব মিলনায়তনে দলিত স্কুল ব্যবস্থাপনা কমিটি’র বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। দলিতের প্রোগ্রাম অর্গানাইজার মিসেস ধরা দেবী দাস- এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি অফিসার ইনসাদ ইবনে আমিন, সমাজসেবা অফিসার সুব্রত দাস, যুব উন্নয়ন অফিসার এসএম কামরুজ্জামান, ইনস্ট্রাকটর মোঃ মনির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।
প্রোগ্রাম অর্গানাইজার চিন্তা দাসের সঞ্চালনায় সভায় আরো উপস্থিত ছিলেন দলিতের স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস নিরব, সাংবাদিক জাহিদুর রহমান বিপ্লব। স্কুল ব্যবস্থাপনা কমিটির পক্ষ থেকে বক্তব্য দেন কার্ত্তিক চন্দ্র দাস, সুনীল মন্ডল, উত্তম দাস নগেন্দ্রনাথ দাস প্রমুখ। অতিথিবৃন্দ দলিত স্কুল সমূহ সঠিকভাবে পরিচালনা, বাল্যবিবাহ প্রতিরোধ সহ বিভিন্ন দপ্তরের সুযোগ সুবিধা ও সেবাসমূহ তুলে ধরে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান শেষে দলিতের ১২টি স্কুলের ব্যবস্থাপনা কমিটির সভাপতিকে একটি করে ব্যাগ প্রদান করা হয়।

