চট্টগ্রামে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ:  আটক -২

চট্টগ্রামে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ: আটক -২

 

চট্টগ্রামে কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারন করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর অভিযোগে দুই জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভাসিটির ছাত্র অভিষেক সেন শর্মা (১৯) ও সেন্টপ্লাসিড স্কুল অ্যান্ড কলেজের ছাত্র আদিত্য বড়ুয়া (১৮)। আটককৃতরা আপন খালত ভাই বলে জানা গেছে।

গত বুধবার পাচলাইশ ও নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কাউন্টার টেররিজম ইউনিট।

 

পুলিশ জানায়, গত ২৯ মার্চ জনৈক কলেজ ছাত্রীর কাপড় পাল্টানোর একটি ভিডিও তারই ফেসবুক মেসেঞ্জারে ও হোয়ার্টস অ্যাপে পাঠান অভিষেক সেন শর্মা নামে এক ব্যক্তি। তারপর ভিডিওটি অন্যান্য ওয়েব সাইটে আপলোড করার হুমকি প্রদান করে টাকা দাবী করা হয়। বিষয়টি পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে অভিষেককে আটক করে পুলিশ।

 

পুলিশের জিজ্ঞাসাবাদে অভিষেক স্বীকার করে বলেন, এক প্রহরীর ছেলের মাধ্যমে গোপনে ঐ কলেজ ছাত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করে তার খালতো ভাই আদিত্যকে দেন। আদিত্য এসব ভিডিও বিভিন্ন ওয়েব সাইটে আপলোড করেন। পরে পুলিশ নন্দনকানন এলাকায় অভিযান চালিয়ে আদিত্য বড়ুয়াকে আটক করে।

 

চট্টগ্রাম নগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের অতিরিক্ত উপ- কমিশনার আসিফ মহিউদ্দিন জানান,  আপত্তিকর ভিডিও ধারন ও বিভিন্ন সাইটে ছড়ানোর অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত অপর জনকে আটকের চেষ্টা চলছে।

আবুল হাসেম, চট্টগ্রাম ব্যুরো :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *