//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//
ফরিদপুর বোয়ালমারী উপজেলার শিবানন্দপুর গ্রামে ৩ দিন নিখোঁজ থাকার পর সিয়াম (১০) নামে এক প্রতিবন্ধী শিশুর মৃতদেহ বাড়ির পাশের এক পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ।
নিহত সিয়াম শিবানন্দপুর গ্রামের রাজমিস্ত্রী ফিরোজ মাতুব্বরের ছেলে।
গত ১৩ জানুয়ারি রবিবার থেকে নিখোঁজ হয় সিয়াম নামের শিশুটি। মঙ্গলবার ১৬ জানুয়ারি বিকেলে বাড়ির পাশে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃত সিয়ামের চাচা আলী আকবর জানান, ছেলেটি বুদ্ধিপ্রতিবন্ধী ছিল। রবিবার বিকেল থেকে সে নিখোঁজ ছিল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার বিকেলে হঠাৎ পুকুরে ভেসে থাকতে দেখা যায় সিয়ামের লাশ। তার মৃগীরোগের সমস্যা ছিল। ধারণা করা হচ্ছে প্রতিবন্ধি হওয়ার কারণে পানিতে ডুবে তার মৃত্যু হয়।সাতৈর ইউনিয়নের ডোবরা-কয়ড়া ঈদগাহ ময়দানে নামাজ শেষে, মৃতদেহের জানাজা করে তার দাফনের ব্যবস্থা করা হয়।
বোয়ালমারী থানায় খোঁজ নিয়ে জানা যায় এ ব্যাপারে থানায় কোন অভিযোগ হয়নি।

