//পলাশ চন্দ্র দাস, বরিশাল//
বরিশালে দোলাযাত্রা হলি উৎসব অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল থেকে নগরীর বিভিন্ন মন্দির ও পাড়া মহল্লায় এই দোলযাত্রা হলি উৎসব শুরু হয়। গতকাল শুক্রবার সকালে বিভিন্ন মন্দিরে পূজার মাধ্যমে দোলযাত্রার উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। উৎসবে সামিল হয়ে সনাতন ধর্মের শিশু থেকে বিভিন্ন বয়সের নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। এ উপলক্ষে গত বৃহস্পতিবার নগরীর নতুনবাজার ডিজে পার্টির আয়োজন করা হয়। সেখানে অসংখ্য নারী-পুরুষ রঙ খেলায় মেতে ওঠেন। নগরীর কাউনিয়া এলাকায় দোল উৎসবে অংশগ্রহণকারী পার্থ দাস বলেন, সনাতন ধর্মাবলম্বীদের অবতার শ্রীকৃষ্ণ ও তার সখী রাধা দেবি দোল পূর্ণিমার দিনে রঙ খেলায় মেতেছিলেন। এ কারণে প্রতিবছর এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দোলযাত্রা হলি উৎসব পালন করেন।
নাথু দাস নামে এক ভক্ত বলেন, সদর রোড জগন্নাথ মন্দিরে রঙ খেলায় অংশ নিতে এসেছিলেন বিভিন্ন এলাকার নারী-পুরুষ ও শিশুরা।
এছাড়াও নগরীর শ্রী শ্রী শংকর মঠ, রাঁধা কৃষ্ণ মন্দির, রামকৃষ্ণ মিশন,সদররোড শ্রী গুরু মন্দির,কাউনিয়া লোকনাথ মন্দির,নতুন বাজার অষ্টকোনা মন্দির, স্ব রোড,রাধাকৃষ্ণ মন্দির বাজার রোড,লোকনাথ মন্দির, ও সরকারি ব্রজমোহন কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোলযাত্রা হলি উৎসব অনুষ্ঠিত হয়। ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে এ উৎসব পালিত হয়ে থাকে পঞ্জিকার হিসাবমতে শুক্রবার এই উৎসবের দিন। তবে একদিন আগেই শীতলাখোলা যুব সমাজ এ অনুষ্ঠানের আয়োজন করেন। জাতি ধর্মের বিভেদ ভুলে শিশু যুব থেকে সব ধরনের লোকজন এ অনুষ্ঠানে হলি খেলায় মেতেছেন।
অংশ নেয়া ব্যক্তিরা বলেন- করোনায় টানা দুই বছরে দোল উৎসব তারা উদযাপন করতে পারেননি। এবার তাই উৎসবে অংশ নিতে পেরে বেশ উপভোগ করেছেন।
১ হাজার চেচেন যোদ্ধা পুতিনের জন্য যুদ্ধ করতে ইউক্রেনের পথে

