//ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ায় শারদীয় দুর্গা পূজা উৎসব উপলক্ষে ১ অক্টোবর রবিবার সকালে শহীদ শেখ আব্দুল মজিদ হল রুমে ডুমুরিয়া উপজেলার ২০৮ পূজা মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন খুলনা জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষযক সম্পাদক অজয় সরকার ও ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আকরাম হোসেন।
এ উপলক্ষে এক আলোচনা সভা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দারের সভাপতিত্বে আছফর হোসেন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন ফুলতলা উপজেলা পরিষদের ভাইন্স চেয়ারম্যান কে এম জিয়া হাসান তুহিন, ফুলতলা আ’লীগ নেতা আবু তাহের রিপন, ডুমুরিয়ার আ’লীগ নেতা সরদার আব্দুল গনি, নারায়ন চন্দ মল্লিক, আদিত্য মন্ডল, এএইচ এম ওবাইদুল্লাহ, পূজা কমিটির দিনেশ মন্ডল ও মিলন মল্লিক, আফরোজা খানম মিতা,মোস্তফা কামাল রিপন, যুবলীগ নেতা রবিউল ইসলাম, এস এম আছাদুজ্জামান, পবিত্র মল্লিক, প্রশান্ত মন্ডল প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের আগত পূজা কমিটির নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।

