//ডুমুরিয়া সংবাদদাতা//
ডুমুরিয়ায় দলিত শিক্ষা প্রকল্পের উদ্যেগে ২৮ এপ্রিল বৃহস্পতিবার সকালে এস এস সি পরীক্ষায় দলিত শিক্ষার্থীদের ফরম পুরনের জন্য আর্থিক সহায়তা ও উপকরন বিতরন করা হযেছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা ডুমুরিয়া অফিসার ক্লাবে অনুষ্ঠিত হয। দলিতের শিক্ষা প্রকল্পের ম্যানেজার ধরা দেবী দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো : আব্দুল ওয়াদুদ।বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, প্রাথমিক শিক্ষা অফিসার সিকদার আতিকুর রহমান জুয়েল, যুব উন্নযন কর্মকর্তা ওবাইদুল হক হাওলাদার, মহিলা বিষযক কর্মকর্তা রিনা মজুমদার। উপস্থিত ছিলেন দলিতের পিও বিপ্লব মন্ডল, চিন্তা দাস, বিপ্লব দাস।
অনুষ্ঠানে ৪৮ জন শিক্ষার্থীকে সহায়তা প্রদান করা হয।

