//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া//
১৩ ডিসেম্বরে ডুমুরিয়া মুক্ত দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন এর আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয। স্থানীয় শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মানিক। বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক এস এম সুলতান আহম্মেদ, বীর মুক্তিযোদ্ধা চন্দ্রকান্ত তরফদার, মোল্ল্যা মাহবুর রহমান, দিলিপ কুমার রায়, প্রমুখ। আলোচনা সভায় পূর্বে একটি র্যালী বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।

