//নিজস্ব প্রতিবেদক//
মাগুরা মহম্মদপুর বালিদিয়া ইউনিয়নে বড়রিয়া গ্রামে আবু বক্কার মৃত্যুর ১০ দিন পর ছেলে বাদী হয়ে মামলা করেছে এ মামলায় তার আপন মামাসহ ৫ জনকে আসামি করেছেন। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪ থেকে ৫ জনকে। চাঞ্চল্যকর এ মামলাটি করেছেন মাগুরার মহম্মদপুরের বড়রিয়া গ্রামের সদ্য প্রয়াত আবু বক্কার শেখের ছেলে সিজান মাহমুদ সাগর। বাবা মারা যাওয়ার ১০ দিন পর গত মঙ্গলবার মাগুরা আদালতে মামলাটি রুজু করেন। আদালত মাগুরার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মু. হাবীবুর রহমান দরখাস্তটিকে এফআইআর হিসেবে গণ্য করে পুলিশ রিপোর্ট দাখিলের জন্য মহম্মদপুর থানার ওসিকে নির্দেশ দিয়েছেন। মামলার খবর পেয়ে আসামিরা আত্মগোপন করেছেন।

মামলার আরজি মতে, গত ২ অক্টোবর ভোরে মারা যান আবু বুক্কার শেখ। তিনি দীর্ঘ ৩০ বছর সৌদিতে থাকার সুযোগে তার স্ত্রী স্থানীয় জনৈক রকিবুল ইসলাম হিরকের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন। ২ অক্টোবর ভোররাতে আবু বক্কারকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়। এরপর আসামিরা তড়িঘড়ি করে বক্কার শেখের লাশ দাফন করে দেয়।
মামলায় বাদীর মায়ের কথিত প্রেমিক রকিবুল ইসলাম হিরককে প্রধান আসামি করা হয়েছে। ২ নম্বর আসামি করা হয়েছে তার মা সিমা পারভীনকে ৩ মোঃ রফিকুল ইসলাম ৪ জাহানারা বেগম ৫ নম্বর আসামি করেছেন আপন মামা মাছুদুর রহমানকে। মহম্মদপুর থানার ওসি অসিত কুমার রায় বলেন, আদালতের নির্দেশনা হাতে পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

