মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

আজ (১৯ এপ্রিল) সোমবার মুন্সীগঞ্জে গজারিয়া উপজেলায় কৃষক বাঁচাও-দেশ বাঁচাও স্লোগানকে সামনে রেখে উপজেলা কৃষকলীগের সদ্যস সচিব গোলাম সেলিম মাস্টারের আয়োজনে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

পবিত্র মাহে রমজানে ইফতারি ও দোয়া মাহফিলের আয়োজন শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে গজারিয়া উপজেলা কৃষক লীগের আহৃবায়ক কমিটি।

উপজেলা কৃষক লীগের আহৃবায়ক মোশারফকে হোসেন মিন্টু বলেন গজারিয়া কৃষকলীগকে এই উপজেলায় আরো শক্তিশালী করার লক্ষ্যে এই উপজেলায় কৃষকলীগের একটি প্রানবন্ত কমিটি করতে যাচ্ছি আমরা।

সদ্যস সচিব গোলাম সেলিম মাষ্টার বলেন আমরা এই উপজেলায় নিপীড়িত কৃষক সমাজের পাশে দাড়াতে চাই।কৃষকদের নিয়ে শক্তিশালী সংগঠন করে কৃষকদের অধিকার আদায়ে সচেষ্ট হবে গজারিয়া উপজেলা কৃষকলীগ।

এসময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আনোয়ার হোসেন সাধারন সম্পাদক গজারিয়া উপজেলা শ্রমিকলীগ দেলোয়ার হোসেন সহ-দপ্তর সম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামীলীগ আবুল কালাম দর্জি সভাপতি ও বিল্লাল হোসেন সাধারন সম্পাদক গজারিয়া ইউনিয়ন কৃষকলীগ

আব্দুর রহিম ০৬নং ওর্য়াড গজারিয়া ইউনিয়ন কৃষক লীগ ইব্রাহীম সিকদার সাধারন সম্পাদক বাউশিয়া কৃষকলীগ

মোস্তফা কামাল খোকন গজারিয়া উপজেলা যুবলীগ খায়ের আলমগীর যুগ্ন সাধারন সম্পাদক গজারিয়া উপজেলা কৃষকলীগ এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগের আহৃবায়ক কমিটির সকল সদ্যসবৃন্দ।

//সৈয়দ মোঃ শাকিল, মুন্সীগঞ্জ প্রতিনিধি//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *