যশোর ৮৮/৪ আসনে আলহাজ্ব এনামুল হক বাবুল এর নৌকার প্রার্থিতা আপিলেও বহাল

//মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি//

যশোর ৮৮/৪ আসনে  ( অভয়নগর , বাঘারপাড়া বসু ন্দিয়া )  বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব এনামুল হক বাবুল এর প্রার্থিতা আপিল বিভাগ বহাল রেখেছেন । নির্বাচন কমিশনের (ইসি) আবেদনে সাড়া না দিয়ে তার প্রার্থিতা বহাল রেখেছেন আপিল বিভাগ ।

মঙ্গলবার ( ২ রা জানুয়ারি ) সকালে প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে আপিল বিভাগ এই আদেশ দেন । বিষয়টি নিশ্চিত করেছেন আলহাজ্ব এনামুল হক বাবুলের আইনজীবী শাহ মঞ্জুরুল হক ।

জানা গেছে , নৌকার মনোনয়ন পাওয়ার পর আলহাজ্ব এনামুল হক বাবুলের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছিলেন রিটার্নিং অফিসার ও যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার ।

সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে ঋণ খেলাপির অভিযোগ এনে আপিল দায়ের  করেছিলেন একই আসনের বিএনএম প্রার্থী সুকৃতি কুমার মন্ডল ।

এছাড়াও আলহাজ্ব  এনামুল হক বাবুলের মনোনয়ন পত্রের বৈধতার বিরুদ্ধে একই আসনের বর্তমান সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী রণজিত কুমার রায় আপিল করেছিলেন ।

বুধবার (১৩ ডিসেম্বর) শুনানি শেষে আলহাজ্ব এনামুল হক বাবুলের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন । সিদ্ধান্তের বৈধতা ও প্রার্থিতা ফিরে পেতে রোববার (১৭ ডিসেম্বর) হাইকোর্টে রিট দায়ের করেন আলহাজ্ব এনামুল হক বাবুল ।

সোমবার (১৮ ডিসেম্বর) তার রিট খারিজ করার আদেশ দেন হাইকোর্ট । এরপর তিনি আপিল বিভাগে আবদেন করেন । মঙ্গল বার (১৯ ডিসেম্বর) চেম্বার আদালত তার প্রার্থিতা ফিরিয়ে দেন । পরে নির্বাচন কমিশন ওই আদেশ প্রত্যাহারের আবেদন করেন ।

মঙ্গলবার (২ জানুয়ারি) ছিল আদেশ প্রত্যাহার  ও আবেদনের শুনানির দিন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *