প্রেসক্লাবের সৌজন্য বিভিন্ন শিক্ষাঙ্গনে ফুটবল বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসার কৃতিসন্তান, কুয়েত প্রবাসী আলহাজ্ব আব্দুল জব্বার শেখ। তিনি রূপসা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মন্ডলির অন্যতম সদস্য। তাঁর অর্থায়নে প্রেসক্লাবের সৌজন্যে বিভিন্ন শিক্ষাঙ্গনে ফুটবল বিতরণী কর্মসূচি হিসেবে গত ৩০ জুন সকালে পাথরঘাটা আ: হামিদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ফুটবল দেওয়া হয়।

বিতরণী সম্পর্কে- আলহাজ্ব আব্দুল জব্বার শেখের চিন্তা ভাবনা : শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই খেলা-ধুলার প্রতি মনোযোগী করাতে হবে। তাতে শিক্ষার্থীদের শারীরিক গঠন ও মন-মানসিকতা পরিবর্তন হয়ে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা পাবে। এ লক্ষ্যে শিক্ষাঙ্গনে ফুটবল দিয়ে অনুপ্রাণিত করে তুলছেন। তার দেওয়া ফুটবল এপর্যন্ত উপজেলার উত্তর খাজাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলাইপুর ডিগ্রি কলেজ, আলাইপুর ইউনাটেড মাধ্যমিক বিদ্যালয়, আলাইপুর ক্রীড়া সংঘ, পিঠাভোগ ডি.জি.সি মাধ্যমিক, ডোবা বহুমুখী মাধ্যমিক, গোয়াড়া মাধ্যমিক, শিয়ালী মাধ্যমিক, সি.এস মিলন একাদশ, চাঁদপুর দাখিল মাদ্রাসা ও বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ফুটবল বিতরন করা হয়েছে।

পাথরঘাটা বিদ্যালিয়ের পক্ষে ফুটবল গ্ৰহন করেন- প্রধান শিক্ষক সরোজ কুমার হালদার, সহ প্রধান শিক্ষক কার্ত্তিক কুমার চক্রবর্ত্তী, ক্রীড়া শিক্ষক সমীর বিশ্বাস, শিক্ষক অসীম কুমার বিশ্বাস, অনুপ কুমার বিশ্বাস, লিয়াকত আলী হাওলাদার, জয়দেব রায়, স্বর্নালী দাস, উমিলা খাতুন প্রমূখ।

প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জিএম আসাদুজ্জামান এর নেতৃত্বে বিতরণীতে অংশগ্ৰহন করেন- ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম মুরশীদ আলী, সাধারণ সম্পাদক মো. ইউশা মোল্লা, ক্লাবের ক্রীড়া সম্পাদক দৈনিক ইবি নিউজ এর প্রকাশক- মাসুম সরদার অত্র বিদ্যালয়ের শিক্ষকদের হাতে পত্রিকা দিয়ে প্রেসক্লাবের পরিচয় প্রস্ফুটিত করে তোলেন

নবাগত নির্বাহীর সঙ্গে সাংবাদিকদের শুভেচ্ছা বিনিময়

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

সানজিদা আক্তার রিক্তা রূপসা উপজেলায় সদ্য নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর রূপসা উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকরা গত ২৩ জুন দুপুরে সৌজন্যে সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় উপস্থিত ছিলেন- প্রেসক্লাবের সভাপতি জিএম আসাদুজ্জামান, সিনিয়র সহ সভাপতি এম মুরশীদ আলী, সাধারন সম্পাদক ইউশা মোল্লা, কোষাধ্যক্ষ নাহিদ জামান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মজিদ শেখ, প্রচার সম্পাদক নাজিম সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আজিজুল ইসলাম, আহম্মদ শেখ, ইমরুল কায়েস প্রমূখ।

সদস্য সচিব আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় রূপসায় দোয়া ও তবারক বিতরণ

//এম মুরশীদ আলী, রূপসা//

খুলনা জেলা বিএনপি’র সদস্য সচিব মো. আবু হোসেন বাবুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও তবারক বিতরণ আনন্দনগর লস্কর পাড়ায় গত ২০ জুন আছর বাদ অনুষ্ঠিত হয়।

মো. শহীদুল্লাহ বুলবুল লস্কর এর আয়োজনে এসময় উপস্থিত ছিলেন- ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুরাদ লস্কর, সাবেক ছাত্রদল নেতা ডালিম লস্কর, খালিদ লস্কার, যুবদল নেতা শিবলু লস্কর, আনোয়ার লস্কর, সাইদুল লস্কার, ছাব্বির শেখ, জুলহাস মোল্লা, বাবুল লস্কার, সাইদুল শেখ, নাঈম মোল্লা, ওয়াহিদ লস্কর, শফিক লস্কর, জামাল, ফজলু, আশরাফ লস্কর, সবুজ শেখ, তুষার, আজহার মোল্লা, শামীম, হেমায়েত, গোলাম রব্বানী, রাশেদুল, রাজা শেখ, ফেরদৌস সরদার, খায়ের লস্কার, শফিউল্লাহ লস্কর, সত্তার লস্কার প্রমূখ।

কবিরের বহিস্কারের দাবীতে এলাকাবাসীর বিক্ষোভ

//এম মুরশীদ আলী, রূপসা, খুলনা//

খুলনার রূপসা থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, জাতীয়তাবাদী দলের আদর্শ নষ্ট করে এলাকাবাসীর ভাবমূর্তি ক্ষুণ্ন করে তুলছেন। তার বিরুদ্ধে একাধিক বার মাদক সেবন, চাঁদাবাজী, দখলবাজী ইত্যাদি কারণে দল থেকে স্থায়ী বহিষ্কারের দাবি জানিয়েছে ঘাটভোগ ইউনিয়নের সর্বস্তরের জনগণ। গত ২০ জুন জুমাবাদ আলাইপুর বাজার এলাকায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। পরবর্তীতে বিকেলে আনন্দনগর গ্ৰামের নেতৃবৃন্দও বহিস্কারের দাবী জানিয়ে বিক্ষোভ করেছেন।

ঘাটভোগ ইউনিয়ন বিএনপি’র সাবেক সহ-সভাপতি মুরাদ লস্কর, সাবেক ছাত্রদল নেতা ডালিম লস্কর, খালিদ লস্কার, যুবদল নেতা শিবলু লস্কর, আনোয়ার লস্কর, সাইদুল লস্কার, ছাব্বির শেখ, জুলহাস মোল্লা, বাবুল লস্কার, সাইদুল শেখ, নাঈম মোল্লা, ওয়াহিদ লস্কর, শফিক লস্কর, জামাল, ফজলু, আশরাফ লস্কর, সবুজ শেখ, তুষার, আজহার মোল্লা, শামীম, হেমায়েত, গোলাম রব্বানী, রাশেদুল, রাজা শেখ, ফেরদৌস সরদার, খায়ের লস্কার, শফিউল্লাহ লস্কর, সত্তার লস্কার প্রমূখ।

প্রায় ৪০ বছর আগের নন্দন সংঘ নির্মাণে যুবদল নেতাদের উদ্যোগ

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসার শ্রীফলতলা ইউনিয়ন, নন্দনপুর/ভদ্রগাতি গ্ৰামে প্রায় ৪০ বছর আগে নন্দন সংঘ নামক ক্লাব স্থাপিত করে ছিলেন- আব্দুর রহিম হাওলাদার ও মুসা খলিফা।

গ্ৰামের নামের সাথে মিল রেখেই ক্লাবের নামকরণ। তাদের উদ্দেশ্য ছিল- মহৎ। গাঁয়ের মধ্যে যুবসমাজ মাদকাসক্ত ভুলে খেলা-ধুলায় মনোনীবেশ করাতে তৎকালীন অজপাড়া গাঁয়ে নন্দন সংঘ ক্লাব স্থাপিত হয় বলে এলাকাবাসী জানান। আজ তারা বেঁচে নাথাকলেও আছে তাদের স্মৃতির নন্দন সংঘ নামটি। এখানে প্রতিবছর খেলা ধুলা ও একটি মেলার আয়োজন করা হয়ে থাকে। এলাকার সবাই জানতো এ নামে একটি ক্লাব ছিল, কিন্তু কোন ঘর বা ভবন ছিল না।

পরবর্তীতে কিছু যুবক মিলে মুরব্বিদের রেখে যাওয়া চিন্তা-ভাবনা জাগ্রত করতে নন্দন সংঘের জন্য ভবন নির্মাণ কাজ শুরু করেন- জেলা যুবদল নেতা ফকির মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে মো. আরিফ ফকির, মো. খায়রুল জোমাদ্দার, আব্দুল হাই সহ অনেকে।

রূপসায় চা-বিক্রির পাওনা টাকা চাওয়ায় মাথা ফাটাল ছাত্র নেতা; রক্তাক্ত জখম

এম মুরশীদ আলী :

রূপসায় চায়ের দোকানের পাওনা ১৭০ টাকা চাইলে ছাত্রদল নেতা মাথা ফাটায় দোকানীর। ঘটনাটি রূপসার শ্রীফলতলা ইউনিয়ন নন্দনপুর গ্রামের মৃত: আব্দুল কাদেরের ছেলে আব্দুল করিম (৬৫) সাথে।

এ ব্যাপারে জখমি আব্দুল করিম জানান- সে দীর্ঘকাল বৌ বাজারে চা-পান বিক্রয় করেন। তাকে গত ৯ জুন সকাল ১০ টার দিকে দোকানে ফেলে মারপিট করে রক্তাক্ত জখম করে। তিনি শুকুর হাওলাদারের নিকট পূর্বের পাওনা ১৭০ টাকা চাওয়ায় দুজনের বাকবিতন্ডা ও হাতাহাতি হয়। এসময় পাশে দাঁড়িয়ে থাকা ছাত্রদল নেতা হেলাল হাওলাদার এবং ইমন হাওলাদার পিতা মোস্তফা হাওলাদার
কাচের গ্লাস দিয়ে দোকানীর মাথায় একাধিক আঘাতে মারাত্মক জখম হয়ে পড়ে। তার আত্মা চিৎকারে
আশপাশের লোকজন উদ্ধার পূর্বক তাৎক্ষণিক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্যে ভর্তি করান। তার মাথার খত স্থানে ১০/১২ টি সেলাই লেগেছে। এ রিপোর্ট লেখা

রূপসায় কাবিটা কাজে অনিয়মের অভিযোগ ইউপি সদস্যার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক :

রূপসার শ্রীফলতলা ইউনিয়ন ৩ নং ওয়ার্ড এলাকায় ইকলাস শেখের বাড়ি পর্যন্ত ৩ ধাপে একটি ড্রেন নির্মাণ ব্যয় হয় ৫ লক্ষ ৭৬ হাজার ৮ শত ৯৫ টাকায়, যাহা দৃশ্যমান রয়েছে।
আবার ঐ কাজের শেষ মাথার দিকে আরও ৮০/৮৫ ফুট সদ্য ড্রেন নির্মাণ করেছে ইউপি সদস্যা রাবেয়া বেগম এবং অসুস্থ থাকার কারনে কাজের সাইটে দেখা শোনা করতে যেতে পারেন নাই বলে জানান।

এ বিষয়ে ক্ষুব্ধ হয়ে বসবাসরত একাধিক ব্যক্তি জানান- ৪০ ফুট এর মতো নতুন করা এবং বাকি ৪৫ ফুট আগের ঠিকাদার প্রতিষ্ঠান কাজের কিছু অংশে প্লাস্টার ফাটল এবং কিছু অংশ একটি করে নতুন ইট বসিয়ে তার উপর নতুন প্লাস্টার করে সমুদ্বয় ৮৫ ফুট কাজের বিল পাশের চেষ্টার অভিযোগ উঠেছে।

উল্লেখিত বিষয়ে- উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন বলেন-  ওই গ্ৰামে ড্রেনটি বেশ লম্বা হওয়াতে একবারে বরাদ্দ সম্ভাব ছিল না। তাই ধাপে ধাপে ড্রেনটি সম্পন্ন করা হচ্ছে। এখানে ইউপি সদস্যা যে পূনরায় ড্রেনটির কাজ করবে এভাবে বরাদ্দ দেওয়া হয়নি। তাকে ২ লক্ষ টাকার একটি কাবিটার কাজ দেওয়া হয়। তারমধ্যে মাটি ভরাট এবং প্রয়োজনে ইটের গাঁথুনি দিলে দিতে পারেন। আলাদা করে ড্রেনের বিল পাস দেওয়া হবেনা। প্রতিটি কাজ পরিদর্শন শেষে উপযুক্ত হলেই আমরা বিল পাসের ব্যবস্থা করে থাকি। কারোর জন্যই অতিরিক্ত সুযোগ দেওয়া হয় না।

খুলনার রূপসায় নার্সিং এবং ধাত্রী দিবস পালিত

এম মুরশীদ আলী, রূপসা//

নার্স দিবস এবং ধাত্রী দিবস গত ১২ মে উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সরা কেক কাটার মাধ্যমে দিবসটি পালন করেছেন।

কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মো. মাজেদুল হক কাওসার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মো. শাহিন আক্তার শেখ, রূপসা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক জি এম আসাদুজ্জামান।

এ সময় নার্সদের মধ্যে উপস্থিত ছিলেন- নার্সিং সুপারভাইজার শ্রাবনী বাইন, ইনচার্জ নুরুন্নাহার, ভাইয়া ইনচার্জ সুপর্ণা রানী বিশ্বাস, সিনিয়র ষ্টাফ নার্স সিরাতে আয়শা, মরিয়ম খাতুন, শারমিন সুলতানা, নীলিমা হিরা, মাধুরি মন্ডল, আসমাউল হুসনা, হিমালা বিশ্বাস, ঝুমুর হাওলাদার, বৈশাখি ব্যাপারী, শিল্পী মল্লিক, খুকুমনি মজুমদার, ফারজানা লিজা, রাবেয়া সুলতানা, তিথী পোদ্দার, ঝুমুর সরকার, শিরিন খাতুন, সম্পা সরকার, গৌরিবাকচি, খাদিজা খাতুন, সুপর্না সরকার, মিডওয়াইফ নাজনীন সুলতানা, নিলুফা ইয়াসমিন, দিলরুবা ইয়াসমিন প্রমূখ।

খুলনার রূপসায় ৪টি কলেজের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত

//এম মুরশীদ আলী, রূপসা//

“শিক্ষা, ঐক্য, শান্তি, প্রগতি, ছাত্রদলের মূলনীতি”। এ স্লোগান সঙ্গে নিয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিল অধিবেশন গত ৮ মে সকাল ১১ টায় রূপসা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। রূপসা উপজেলার ৩টি কলেজ যথা- রূপসা কলেজ, সরকারি বেলফুলিয়া (বঙ্গঃ) কলেজ ও আলাইপুর কলেজ। তাছাড়া তেরখাদা উপজেলার ১টি সরকারি নর্থ খুলনা কলেজ। প্রায় দেড় যুগ পর এ ৪টি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের মধ্যে প্রার্থীতা বাছাই শেষে ভোট গ্রহণ শুধুমাত্র সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে অনুষ্ঠিত হয়।

খুলনার রূপসায় ৪টি কলেজের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত
কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতা করেন- জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শাফি ইসলাম। তিনি বলেছেন- শিক্ষাঙ্গনে সন্ত্রাসীদের রাজনীতি চলবে না। জাতীয়তাবাদী ছাত্রদলে সন্ত্রাসীর ঠাঁই হবে না। রাজনীতি করতে হবে স্বচ্ছতার সাথে। নিষিদ্ধ ও গুপ্ত সংগঠন থেকে দলের নেতাকর্মীদের দূরে থাকতে হবে। তিনি আরো বলেন- যারা ত্যাগী ও রাজপথে সংগ্রাম করেছেন, তাদের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। দেশের মানুষ যাতে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরে পেতে পারে এজন্যই ছাত্রদলের এ কাউন্সিল অধিবেশন। সুশিক্ষা অর্জন নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ছাত্রদলের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েচ্ছে।

বিশেষ অতিথর বক্তৃতা করেন- ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক হাসানুর রহমান হাসান ও মো. শাহেদ হাসান। প্রধান বক্তা ছিলেন- খুলনা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন।

এ সময় বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মোল্লা খায়রুল ইসলাম, সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক মো. কবির শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল মীর, সাবেক ছাত্রনেতা এসএম মিজানুর রহমান, শাহ জামান প্রিন্স।

রূপসা কলেজ ছাত্রদলের আহ্বায়ক আবু বক্কার এর সভাপতিত্বে যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন- সরকারি বেলফুলিয়া কলেজ ছাত্রদলের আহ্বায়ক মাহমুদুল হাসান, রূপসা কলেজ ছাত্রদলের সদস্য সচিব নূরুল আমিন পাপ্পু, সরকারি নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. আব্দুল্লাহ, আলাইপুর ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমন তালুকদার। তাছাড়া জাতীয়তাবাদী দলের অঙ্গসংগঠন নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

প্রাথমিকে প্রান্তিক মূল্যায়ন; রূপসায়- ৯৯০৯ জন শিক্ষার্থীর অংশগ্রহন

//এম মুরশীদ আলী: রূপসা//

রূপসা উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে প্রান্তিক মূল্যায়ন স্ব স্ব বিদ্যালয়ের ১ম শ্রেণী ও ২য় শ্রেণী পরীক্ষা সকাল ১০ টা থেকে বেলা ১২টা পর্যন্ত এবং ৩য় শ্রেণী থেকে ৫ম শ্রেণীর পরীক্ষা দুপুর ১ টায় শুরু হয়ে বিকেল ৩.৩০ মিঃ শেষ হবে। এ পরীক্ষা গত ৬ মে থেকে আগামী ১৫ মে পর্যন্ত চলবে।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আমিনুল ইসলাম জানান- কয়েক বছর ধরে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণী পাঠদান চলাকালীন ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে শ্রেণীর প্রমোশন প্রক্রিয়া সম্পন্ন হত। দীর্ঘকাল পর প্রাথমিকে এ বছর শুরু হলো প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষা। ১ম ও ২য় শ্রেণীর ৫০ নম্বরের লিখিত (যা প্রশ্ন পত্রের উপরে উত্তর দিবে) এবং ৫০ নম্বরের ধারাবাহিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। এতে করে শিশুরা নিজেকে যাচাই বা মূল্যায়ন করে পরবর্তী লেখাপড়ার উন্নয়ন সাধনে সচেষ্ট হবে। তাতে শিক্ষকদের পাঠদানের প্রতি আন্তরিকতা ও দায়িত্ব বৃদ্ধি পাবে। শিক্ষার্থীরা আনন্দচিত্তে পরীক্ষায় অংশগ্রহণ করছে এবং অভিভাবকগণ পরীক্ষা ব্যবস্থা ফিরে আসাতে সন্তুষ্ট প্রকাশ করছেন।
রূপসা উপজেলায় ৬৮ টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। প্রান্তিক মূল্যায়নে প্রথম শ্রেণীতে ১৮৮৯ জন, দ্বিতীয় শ্রেণীতে ১৯৬০ জন, তৃতীয় শ্রেণীতে ২০৭৩ জন, চতুর্থ শ্রেণীতে ২১১০ জন এবং পঞ্চম শ্রেণীতে ১৮৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করছে।