রূপসায় মহানবী (সাঃ) কে কটুক্তি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

//এম মুরশীদ আলী, রূপসা//

মহানবী হযরত মুহম্মাদ (সাঃ) এর মর্যাদাকর শানে বিয়াদবিমূলক কটুক্তি করেছে রূপসার ভবানিপুর গ্রামের অন্তর বৈরাগী ও ভারতের রামগিরি মহারাজ। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা গত ২৯ সেপ্টেম্বর বিকেলে অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলটি ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজার থেকে শুরু করে উপজেলা সদর প্রদক্ষিণ করে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশের মধ্যে দিয়ে শেষ হয়।

রূপসা উপজেলার সর্বস্তরের তাওহিদী জনতা আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- মাওলানা শফিউদ্দীন নেসারী এবং সভাপতিত্ব করেন মাওলানা আ: হান্নান।

আঃ রউফ শিকদারের পরিচালনায় বক্তৃতা করেন- মাওলানা রফিকুল ইসলাম,মুসা লস্কর, মওলানা মঞ্জুরুল ইমাম, হাফেজ মাওলানা জামাল উদ্দীন, মাওলানা শরিফুল ইসলাম, মাওলানা আঃ রহিম শিকদার, মাওলানা আলামিন, মাওলানা হুসাইন, মাওলানা ওহিদুল্লাহ, মো. তরিকুল ইসলাম, তামিম হাসান লিওন, হাসিব আল মাওদুধ, আঃ মান্নান শেখ, পারভেজ হাসান রিপন, হাফেজ মাওলানা আরাফাত হোসেন, মুরাদ হাসান রাজু, আবদুল্লাহ শেখ, সাহিদুল শেখ, ডাঃ ইরাদদ আলী, মাওলানা ওলিউল্লাহ, মনির ঢালী, মাওলানা হাবিবুর রহমান, মো. রায়হান, সিরাজুল শিকদার, হুমায়ূন শিকদার, আঃ ওহিদ শিকদার প্রমূখ।

দূর্গা পুজার প্রস্তুতি সভা রূপসায় অনুষ্টিত

//এম মুরশীদ আলী, রূপসা//

শারদীয় দূর্গা পুজা উদযাপন উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত প্রস্তুতিমূলক সভা গত ২৯ সেপ্টেম্বর সকাল ১১ টায় অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন- সহকারি কমিশনার (ভুমি) অপ্রতিম কুমার চক্রবর্তী, রূপসা সেনাবাহিনী ক্যাম্প ইনজার্চ ক্যাপ্টেন মো. তানজিম হোসাইন, রূপসা থানা ওসি মো. এনামুল হক, রূপসা পল্লীবিদ্যুৎ ব্রাঞ্চ এজিএম মো. এ হালিম খান।

রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন- উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক বিকাশ মিত্র, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু, জামায়াতে ইসলামি উপজেলা শাখার আমির মাওলানা লবিবুল ইসলাম, ইসলামি আন্দোলন উপজেলা শাখার সহ সভাপতি আব্দুল হাফিজ শেখ, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য লিটন বিশ্বাস খোকন, আইচগাতি ইউয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ মাসুম বিল্লাহ, শ্রীফলতলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল বিশ্বাস, নৈহাটী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. ইলিয়াস শেখ, টিএসবি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাফুর রহমান, ঘাটভোগ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নন্দু, উপজেলা প্রেসক্লাবের আহবায়ক জিএম আসাদুজ্জান, রূপসা প্রেসক্লাবের সেক্রেটারি খান আব্দুর জব্বার শিবলী, ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তা মো. এনামুল হক, পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক বাসুদেব রায় চৌধুরী, নৈহাটী পূজা উদযাপন পরিষদের সভাপতি পিন্টু গোপাল দে, টিএসবি পূজা উদযাপন পরিষদের সভাপতি রঞ্জু হালদার, সাধারণ সম্পাদক প্রবীর কুমার নন্দী, পূজা পরিষদ নেতা অশোক কুমার কর্মকার, বাসুদেব পাল, সুব্রত বাগচী, ইন্দ্রজিৎ বিশ্বাস, নীল মনি বিশ্বাস, সঞ্জয় কুমার ধর, অপূর্ব কুমার মন্ডল, আশিষ কুমার কর, অনাদি রায়, রাম কৃষ্ণ পাল, সুজন সাহা, শিবপদ বসু সঞ্জিত মজুমদার, শিমুল অধিকারী, প্রাণ গোপাল বিশ্বাস প্রমূখ।

রূপসা বাজারের পাশাপাশি আর একটি বাজার না বসানোর প্রতিবাদে মৌনমিছিল

//এম মুরশীদ আলী, রূপসা//

পূর্ব রূপসা বাজারের প্রায় পাশাপাশি আর একটি বাজার বসানোর অপচেষ্টার প্রতিবাদে গত ২৪ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদের সামনে মৌনমিছিল ও ক্ষোভ প্রকাশ করেছে ব্যবসায়ীরা।

এ ব্যাপারে ব্যবসায়ীরা সাংবাদিকদের বলেন- আমরা ব্যবসায়ীরা বছর পর বছর ধরে সরকারের ইজারা গ্রহণ পূর্বক বাজারে সুনামের সহিত ব্যবসা পরিচালনা করে আসছি। হঠাৎ একটি মহল উক্ত বাজারের প্রায় পাশাপাশি আর একটি বাজার বসানোর অপচেষ্টায় লিপ্ত হচ্ছে। এতে এ বাজারের ক্রেতা সংকট হয়ে পড়বে। তাতে বাজারের ব্যবসায়ীরা দরুণভাবে ক্ষতির সম্মুখিন হয়ে পড়বে। এহেন ঘটনার প্রতিবাদে ব্যবসায়ীরা উপজেলা নির্বাহী অফিসারকে অবহতি করেন এবং বাজারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষনের জন্য আবেদন জানান।

ব্যবসায়ীরা আরো জানায়- এ বাজারটি পর্যাপ্ত জায়গার উপর গড়ে উঠা শত শত ব্যবসায়ীরা বিভিন্ন ধরণের ব্যবসা পরিচালনা করে থাকেন। যার মধ্যে রয়েছে প্রচুর পরিমান সবজির দোকান, মাছ বিক্রয়ের দোকান, মুদি দোকন, মনহরী দোকান, হাঁস-মুরগী বিক্রয়ের দোকান সহ অনেক ধরণের ব্যবসা প্রতিষ্ঠান। এ সকল ব্যবসায়ীরা ক্রেতার অভাবে পরিবার নিয়ে পথে বসার উপক্রম হবে।

এ মৌন মিছিল উপস্থিত ছিলেন- বাজার বণিক সমিতির সভাপতি মীর ফিরোজ, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খোকন, আবুল হাজি, মো. মুহাসিন, বাচ্চু শেখ, মো. মারুফ শেখ, আকরাম শেখ, মো. গোলাম আযম, মো. নজরুল মোল্লা, হানিফ শেখ, মো. হাবিবুর রহমান, মো. মিজান হাওলাদার, লাভলু সরদার, আ: মান্নান, মো. শরিফুল ইসলাম, জিএম মিঠুন, পলক দেবনাথ, ওয়াহিদ শেখ, মুন্না শেখ, মো. আবুল হোসেন, মো. পান্নু সরদার, আ: রাজ্জাক, মো. কামাল শেখ, মো. মুরাদ শেখ সহ অনেকে।

জাতীয়করণ দাবীতে শিক্ষকদের রূপসায় মানববন্ধন

//এম মুরশীদ আলী//

বৈষম্য দূরীকরণে মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবীতে মানববন্ধন গত ২৪ সেপ্টেম্বর সকালে রূপসা উপজেলা পরিষদ সম্মূখে অনুষ্ঠিত হয়। এরপর উপজেলা মাধ্যমিক শিক্ষা পরিবার আয়োজনে নির্বাহী অফিসার কাছে স্মারকলিপি পেশ করা হয়।

এ সময় ব্ক্তৃতা ও উপস্থিত ছিলেন- আজগড়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহমান ঢালী, চাঁদপুর দাখিল মাদ্রাসার সুপার মো. জাহাঙ্গীর আলম, জেকেএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম, সামন্তসেনা দারুস সুন্নত মাদ্রাসার সুপার মাওলানা শফিউদ্দিন নেছারী, আল আকসা মাদ্রাসা সুপার মাওলানা মিজানুর রহমান, মাওলানা হাসিবুর রহমান, নৈহাটী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম পলাশ, আলাইপুর ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নৃপেন্দ নাথ রায়, ডোবা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিব মহলী, বেলফুলিয়া ইসলাময়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বেল্লাল হোসেন, জেবিএম মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক সাইফুল ইসলাম, কাজদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ, কাজদিয়া বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক চাঁদ সুলতানা, তিলক মাদ্রাসা সুপার মাওলানা মাহবুবুর রহমান, সহ সুপার মাওলানা সাইফুল্লাহ কবির, শতাধিক শিক্ষগণ উপস্থিত ছিলেন।

সালমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্টিত

//এম মুরশীদ আলী//

সালমান স্মৃতি কিশোর (অনূর্ধ্ব ১৫) ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২০ সেপ্টেম্বর বিকেল ৪ টায়, রূপসা উপজেলা সদরস্থ কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়।

খেলার মধ্যে শিয়ালী সিএস মিলন একাদশকে ৩-১ গোলে হারিয়ে শহীদ মুনসুর স্মৃতি সংসদ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। খেলায় দক্ষতা প্রমানে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের আপন এবং জিহাদকে ম্যান অব দা ম্যাচ ঘোষনা করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- অনুসন্ধানী ক্রীডস লিমিটেড ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার মো. শাহাদাৎ হোসেন লিটন।

টুর্নামেন্ট কমিটির আহবায়ক এসএম বাসির আহম্মেদ লালুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ। বিশেষ অতিথির বক্তৃতা করেন- ক্রীড়া সংগঠক সেখ মাফতুন আহম্মেদ রাজা, জিএম কামরুজ্জামান টুকু, সৈয়দ মাহামুদ আলী, বিএনপি নেতা এসএমএ মালেক, মঈনুল ইসলাম টুটুল, মো. সাইফুল ইসলাম, মো. আলম শেখ প্রমুখ।

খেলা পরিচালনা করেন- মো. সুমন রাজু, বাসির আহমেদ লালু, শেখ আলী আকবর।

রূপসায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

//এম মুরশীদ আলী//

রূপসায় খান মুজাহিদুর রহমান রাজা স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ও আলোচনা সভা গত (১৯ সেপ্টেম্বর) বিকালে কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী খেলায় কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন এসএসসি ব্যাচ ২০১৯ বনাম ২০২১ এর মধ্য অনুষ্ঠিত হয়। খেলায় এসএসসি ব্যাচ ২০২১ কে ১-০ গোলে হারিয়ে এসএসসি ব্যাচ ২০১৯ বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী দলের গোলকিপার ইপ্তি।

খেলা পরিচালনায় বাশির আহম্মেদ লালু, আকবর শেখ, ফেরদৌস সরদার।
খেলার পূর্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- রূপসা উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান।

বিশেষ অতিথির বক্তৃতা করেন ক্রীড়া সংগঠক অধ্যাপক আহমেদুল কবীর চাইনিজ, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) অজিত সরকার, বিএনপি নেতা সৈয়দ মাহামুদ আলী, মুন্না সরদার।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন টুর্নামেন্ট কমিটির আহবায়ক প্রভাষক বাশির আহম্মেদ লালু। এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবক শাহাজাদা আলমগীর, বাপ্পি খান, আবু দাউদ দানিশ, হিরক গোলদার, ইমরান শেখ প্রমুখ।

রূপসায় পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপনে বিএনপির আলোচনা সভা ও দোয়া আনুষ্টিত

//এম মুরশীদ আলী //

বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ-সহযোগী সংগঠন আয়োজনে পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, দোয়া মাহফিল ও তাবারক বিতরণ গত ১৯ সেপ্টেম্বর বিকালে রূপসা উপজেলা সদর দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তফাউল বারী লাভলু।

প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম কামরুজ্জামান টুকু।

সভায় সৈয়দ নিয়ামত আলীর সভাপতিত্বে এবং মুন্না সরদার ও এইচএম কামরুল ইসলাম কচির পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সৈয়দ মাহামুদ আলী, এ্যাড: তাফসিরুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- আজিজুল ইসলাম, আবু সরদার, আকরাম গোলদার, আবুল কালাম আজাদ, খান ওলিয়ার রহমান, অহিদুজ্জামান চঞ্চল , বিল্লাল শেখ, আয়ুব আলী, হাফিজুর রহমান, জুয়েল আহম্মেদ, বাদশা, খান আসাদুর রহমান, জাহিদুল ইসলাম, জিয়াউর রহমান, কাজী আব্দুল কুদ্দুস, আলমগীর, আবু দাউদ দানিশ, হিরোক গোলদার, ইমরান শেখ, আবুল কাশেম, ওয়ালিদ শেখ, সাইদুল ইসলাম, রমজান গোলদার, আরাফাত শেখ, রুবাই গোলদার, সোহাগ সরদার, ফেরদাউস শেখ, মাহাবুবুর রহমান, ফুরাদ হোসেন, জি এম শাহারুল, রবিউল ইসলাম, শাহিনুর রহমান, বাবুল শেখ, মশিউর, সাইফুল কাজী, মাসুদ শেখ, রবি সরদার প্রমূখ।

রূপসায় শিবির নেতার মায়ের ইন্তেকাল ; জানাজা সম্পন্ন

 

//এম মুরশীদ আলী//

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা জেলা উত্তরের সাবেক অফিস সম্পাদক ও রূপসা উপজেলা পূর্ব সাথী শাখার সাবেক সভাপতি মো. সাইফুল্লাহ সিদ্দিকীর মাতা ও জামায়াতে ইসলামী রূপসা উপজেলা (পূর্ব) শাখার সাবেক আমীর বর্তমান রূপসা উপজেলা নায়েবে আমীর মাস্টার ফজলুল হকের স্ত্রী সকিনা বেগম (৬৩) গত ১৬ সেপ্টেম্বর  রাত আনুমানিক ০৯.৩০ মিনিটে  ইন্তেকাল করেছেন– ইন্না–লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মরহুমা রূপসা উপজেলা মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ছিলেন। মৃত্যুর খবর পেয়ে তার বাড়িতে আসেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা এমরান হুসাইন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।

 মরহুমার নামাজের জানাজা গত  ১৭ সেপ্টেম্বর বাদ যোহর তার নিজ গ্রাম নৈহাটি মাষ্টার পাড়া বায়তুল আমান জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন মরহুমার স্বামী মাষ্টার ফজলুল হক। এর  পূ্র্বে আলোচনায় বক্তব্য রাখেন– বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি সালাউদ্দিন আউভি, খুলনা জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপসা উপজেলা আমির মাওলানা লবিবুল ইসলাম, সেক্রেটারি হাবিবুল্লাহ ইমন, খুলনা তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপ্যাল এএফএম নাজমুস সউদ, বাগেরহাট আলিয়া মাদ্রাসার প্রিন্সপ্যাল মাওলানা আবুল কালাম শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের খুলনা মহানগর সভাপতি আরাফাত হোসেন মিলন, সাবেক সভাপতি মুসারেফ আনসারী, খুলনা জেলা ছাত্র শিবিরের সেক্রেটারি আবু ইউসুফ ফকির, সদস্য আবু জাফর, উপজেলার  নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ, বাগমারা আল আকসা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মিজানুর রহমান, শিবিরের রূপসা থানা পূর্ব শাখার সভাপতি মো: আল–আমিন, পশ্চিম শাখার সভাপতি মুরসালিন আকন, পূর্ব শাখার সেক্রেটারি আল মাুহদ প্রমূখ। এছাড়াও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সহ মুসল্লীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

ইসলামিক রিলিফ বাংলাদেশ রূপসায় প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন

//এম মুরশীদ আলী//

ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনার উদ্যোগে গত ১০ সেপ্টেম্বর সকাল ১১ টায় নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষ রোপন করা হয়।

বৃক্ষ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন- উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। তিনি বলেন- মূল উদ্দেশ্য ছিল পরিবেশের স্বার্থে বৃক্ষরোপণ সম্পন্ন করা। আমরা সবাই জানি গাছ লাগালে পরিবেশের উপকার হয় এবং গাছের কারণে মানুষ পর্যাপ্ত অক্সিজেন পায়। আমরা নির্দয়ভাবে গাছ কেটে ফেলাতে পরিবেশের উপর বিরূপ প্রভাব পড়ে। একটি গাছ কাটলে তার পাঁচগুন গাছ অবশ্যই লাগাতে হবে এবং সংরক্ষণও করতে হবে। গাছ আমাদের জীবন বাঁচাতে সহয়তা করে বলেই গাছের যতœ নিতে হবে।

এ সময় নৈহাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা নাসরীন সুলতানা লিপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আনিসুর রহমান ও ইসলামিক রিলিফ বাংলাদেশ খুলনার সিনিয়র প্রজেক্ট অফিসার মো. জাকারিয়া। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থী, আইআরবি স্পন্সর শিশু, স্কুলের শিক্ষক ও আইআরবি কর্মীরা উপস্থিত ছিলেন। তাদের সহযোগিতার জন্য প্রশংসা করা হয়।

মেধাবী ছাত্রী চৈতির অকাল মৃত্যুর জন্য দায়ী শিক্ষক; ফাঁসির দাবিতে মানববন্ধন

//এম মুরশীদ আলী, রূপসা//

রূপসা উপজেলার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেনীতে পড়ুয়া মেধাবী ছাত্রী ফাইরুজ মাহমুদ নিদ (চৈতি)। তার অকাল মৃত্যুর জন্য দায়ী নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমান ও তার স্ত্রী সোনিয়া সুলতানা এবং শিক্ষিকা কাকলি গাইন সহ দোষীদের ফাঁসির দাবিতে গত ১০ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য- রূপসার নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুবুর রহমানের প্রেমের ফাঁদে পড়ে গত জুলাই মাসের ২৪ তারিখে চৈতি নিজ বাড়িতে আত্মহত্যা করে। এ ব্যাপারে প্রয়াত ছাত্রী চৈতীর মাতা নুরনাহার বাদী হয়ে আদালতে শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এছাড়াও ঐ শিক্ষকের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

ঘটনার পর থেকে বিদ্যালয়ের উক্ত শিক্ষক পলাতক রয়েছেন বলে জানা যায়।

নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী আয়োজিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- ফাইরুজ মাহমুদ চৈতীর পিতা ফিরোজ পাশা, মাতা নুর নাহার শেখ, ইউপি সদস্য রেশমা আক্তার, আশরাফ আলী রাজ, হুমায়ূন কবীর রাজা, নিজাম উদ্দীন, মনিরা বেগম, হাফিজুর রহমান, পিয়াস শেখ, সাব্বির শেখ, হাসান মল্লিক, সাদমান, মো. সিদ্দিক, মো. তুহিন, আরমান শেখ, রেজাউল করিম, ফারুক, জনী, শফিক, হিরা শেখ, সুমন ঘোষ, প্রিন্স শেখ, আঃ হালিম, রিয়াদ শেখ, সৌমিত্র দেবনাথ, ওবায়দুল্লাহ মল্লিক, শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন- রাসেল হাওলাদার, মো. ইউসুফ, ইব্রাহিম খলিল, মো. সিয়াম, লাবন্য আক্তার জ্যেতি, সুমাইয়া আক্তার ফাতেমা, সাদিয়া আক্তার লামিয়া, মারুফা, সুমাইয়া সুলতানা, মুন্নী খাতুন, সাহারা আক্তার তৃষা, শান্তনা দাস, জ্যেতি রানী পাল, সুমা খাতুন, আসাদুজ্জামান রাফি, রাহুল কুমার দাস, অর্পন পাল, আজিম শিকদার, রাজ্জাক প্রমূখ।