//এম মুরশীদ আলী, খুলনা//
জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের র্যালি শেষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মোহড়ায় প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়- হঠাৎ ঘরে আগুন, গ্যাসের সিলিন্ডারে আগুন দেখে ভীত না হয়ে তাৎক্ষণিক আগুন নিভিয়ে রক্ষা পাওয়ার উপায়। এ প্রদর্শনী গত ১০ মার্চ সকাল ১১টায় রূপসা উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। এসময় দুর্যোগ বিষয়ক লিফলেট বিতরণ করা হয়। উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলার বিভিন্ন কৌশল সম্পর্কে ধারণা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইফতেখারুল ইসলাম শামীম।
রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মো. বোরহানউদ্দিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএ আনোয়ারুল কুদ্দুস, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আশরাফুজ্জামান, সহকারী শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুমন মল্লিক, টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মনিরুল ইসলাম, সাবেক জেলা বিএনপি নেতা ও সাংবাদিক জিএম আসাদুজ্জামান, জেজেএস-এর ক্লাইমেট চেঞ্জ এডুকেটর তানিয়া ইসলাম, অঞ্জনা বসুসহ শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক ও স্থানীয় জনগণ। কর্মসূচিতে সহযোগিতা করে জেজেএস (JJS) খুলনা।
