কুমিল্লার লাকসামে করোনায় আক্রান্ত হয়ে মোখলেছুর রহমান (৭০) নামক এক কৃষক প্রাণ হারিয়েছেন। তিনি পৌরশহরের পাইকপাড়া গ্রামের মৃত সেকান্দর আলীর ছেলে। বৃহস্পতিবার স্বাস্থ্যবিধি মেনে মরদেহের দাফন সম্পন্ন হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন করোনায় মৃত ব্যক্তিদের মরদেহ দাফনকারী সংগঠন ‘বিবেক’ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউছুফ মোল্লা টিপু, তিনি জানান হটলাইনে ফোন পেয়ে আমাদের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে করোনা আক্রান্ত মৃত ব্যক্তিকে গোসল, জানাজা ও দাফন সম্পন্ন করেছে।
মো ইকবাল মোরশেদ, লাকসাম ।।

