০১ এপ্রিল -২০২১ রোজ বৃহস্পতিবার বিকাল ৩ঃ৩০ ঘটিকা থেকে ৬ঃ০০ ঘটিকা পর্যন্ত গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রট উম্মে হাবিবা ফারজানার নেতৃত্বে গাজীপুর জেলার বোগড়া বাজার, মোগরখাল বাইপাস,চান্দনা, চান্দনা মধ্যপাড়া ও চৌরাস্তা এলাকায় স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরিধান ও জনসচেতনতা তৈরি এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
জনগণকে মাস্ক পরিধানে সচেতনকরণ ও সামার্থবানদের দোকান থেকে মাস্ক ক্রয় করে ব্যবহার করতে বাধ্য করা হয়। আর নিম্ন আয়ের মানুষদের মধ্যে গাজীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। এছাড়াও হোটেল, রেস্তোরা ও মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আাইন- ২০০৯ এর ৩৭ ও ৫৩ ধারায় ০৬ মামলার মাধ্যমে ২০,৬০০/- ( বিশ হাজার ছয় শত) টাকা জরিমানা আদায় করা হয়।
//স্বীকৃতি বিশ্বাস, নিজস্ব প্রতিবেদক//

