সাংবাদিকের উপর হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নিন্দা

সাংবাদিকের উপর হামলার ঘটনায় কচুয়া প্রেসক্লাবের নিন্দা

//সুপার্থ কুমার মন্ডল, কচুয়া//

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতির উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কচুয়া প্রেসক্লাবের নেত্রীবৃন্দ।

চিতলমারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি,দৈনিক আমার সংবাদ ও দৈনিক গ্রামের কাগজের চিতলমারী উপজেলা প্রতিনিধি সাংবাদিক দেবাশিষ বিশ্বাসের উপর ন্যাক্কারজনক হামলার ঘটনার নিন্দা ও প্রতিবাদসহ হামলা কারীদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি খোন্দকার নিয়াজ ইকবাল, সাধারন সম্পাদক কাজী সাইদুজ্জামান সাইদ, যুগ্ন  সাধারন সম্পাদক সুপার্থ কুমার মন্ডল, নির্বাহী সদস্য তুষার কান্তি রায়, শুভংকর দাস বাচ্চু, খান সুমন ,প্রদ্যুৎ কুমার মন্ডল,নকীব মিজানুর রহমান। গত ৩০জুন বিকেলে চিতলমারী থানা রোডের স্কুল গেটের সামনে উপজেলা যুবলীগের আহবায়ক নজরুল ইসলামের ভাতিজা ফেরদাউসের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের মারধরে দেবাশীষ বিশ্বাস গুরুত্বর আহত হয়েছেন। এ সময় তাঁর কাছে থাকা এক লাখ ৪৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে হামলাকারীরা। সম্প্রতি চিতলমারী উপজেলার যুবলীগের এক নেতার মদ্য পানের ছবি ভাইরালের সংবাদ প্রকাশের জেরে এ হামলা হয়েছে বলে দেবাশীষ বিশ্বাস জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *