দলিত এনজিওর উদ‍্যেগে  কিশোরীদের সচেতনতামূলক ও অভিভাকদের  আন্তঃ প্রজন্মীয় সংলাপ অনুষ্ঠিত

দলিত এনজিওর উদ‍্যেগে  কিশোরীদের সচেতনতামূলক ও অভিভাকদের  আন্তঃ প্রজন্মীয় সংলাপ অনুষ্ঠিত

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

বে সরকারি সংস্থা দলিত এর আয়োজনে ২৭ এপ্রিল সোমবার সকালে যশোরের কেশবপুর উপজেলার সুজাপুর গ্রামে   কিশোরীদের সচেতনতামূলক সভা ও  অভিভাকদের নিয়ে আন্তঃ প্রজন্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন দলিত এডুকেশন এর প্রোগ্রাম ম্যানেজার মিসেস ধরা দেবী দাস।  সভায়  উপস্থিত ছিলেন স্পন্সরশীপ অফিসার মিঃ বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার নেপাল চন্দ্র দাস ও মিঃ বিপ্লব দাস (নীরব)। সভায় কিশোরী ও অভিভাবক মোট ৬০ জন অংশগ্রহন করেন। সভার মূল উদ্দেশ্য ছিল কিশোরী ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি। সকলের অংশগ্রহন ও সহযোগিতায় সভাটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *