অভয়নগরে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফলজও বনজ গাছ বিতরণ

অভয়নগরে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফলজও বনজ গাছ বিতরণ

মোঃ শফিকুল ইসলাম পিকুল, বিশেষ প্রতিনিধি‍ঃ

অভয়নগরে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফলজ ও বনজ গাছ বিতরণ করা হয়েছে । ২০ সেপ্টেম্বর ( মঙ্গলবার) বেলা ১১ টায় রাজঘাট ঘোড়া বটতলা নামক স্থানে দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের কার্যালয়ে এ গাছ বিতরণ অনুষ্ঠিত হয়। নওয়াপাড়া সরকারি কলেজের অধ্যক্ষ রবিউল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দিন এই বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বা‌েধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শহিদুল ইসলাম, ওর্য়াড কাউন্সিলর বিপুল শেখ, দৈনিক নওয়াপাড়া পত্রিকার নির্বাহী সম্পাদক ও নওয়াপাড়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ মফিজুর রহমান দপ্তরী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নওয়াপাড়া প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শাহিন আহমেদ, সদস্য জাকির হোসেন হৃদয় ও দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় দিগন্ত সামাজিক প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে ও সামাজিক প্রতিষ্ঠানে গাছ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *