ডুমুরিয়ায় কৈয়া বাজার ব্রীজ সংলগ্ন পূর্ব জিলেরডাঙ্গায় এন কে এগ্রো পাইকারি মাছের আড়ত উদ্বোধন

ডুমুরিয়ায় কৈয়া বাজার ব্রীজ সংলগ্ন পূর্ব জিলেরডাঙ্গায় এন কে এগ্রো পাইকারি মাছের আড়ত উদ্বোধন

//জাহিদুর রহমান বিপ্লব, বিশেষ প্রতিনিধি//

ডুমুরিয়ায় কৈয়া বাজার ব্রীজ সংলগ্ন পূর্ব জিলেরডাঙ্গায় এন কে এগ্রো পাইকারি নতুন মাছের আড়ত উদ্বোধন করা হয়েছে। ২০ সেপ্টেম্বর বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে  ফিতা কেটে আড়ৎ উদ্বোধন করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি।   এনকে এগ্রো পাইকারি বাজারের সত্ত্বাধিকারি প্রফুল্ল কুমার রায়ের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল,ব্যাংক কর্মকর্তা চৌধুরী ফিরোজ হাসান,জেলি মৎস‍্যজীবি লীগের  হাজী সাইফুল ইসলাম খান, আলহাজ্ব মোল্যা ইলিয়াচুর রহমান, মহিলা শিল্প বনিক সমিতির সভাপতি মুরশিদা আক্তার রনি,

উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদ সরদার, এম‌এম সুলতান আহমদ, খান আবু বক্কর,শোভারানী হালদার, মুক্তিযোদ্ধা  চন্দ্রকান্ত তরফদার, মোঃ মনিরুল মামুন, কৃষ্ণ মেনন  রায়, কাজী আব্দুল মজিদ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন অমর কৃষ্ণ বৈদ্য। উল্লেখ্য খুলনা সাতক্ষীরা মহাসড়কের কৈয়া ব্রীজের পাশে  মাছ কেনা বেচার জন‍্য ২০ ঘর নিয়ে একটি আড়ৎ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *