//আ: রাজ্জাক শেখ,খুলনা//
রূপসার টোল প্লাজা এলাকা থেকে চিংড়িতে অপদ্রব্য পুশ করার দায়ে ২হাজার কেজি চিংড়ি জব্দ করা হয়েছে। সেই সঙ্গে এ কাজে জড়িত থাকার জন্য তাদেরকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বৃহস্পতিবার (১৪ জুলাই) সন্ধার পর হতে রাত ১২ টা পর্যন্ত অভিযান চালিয়ে চিংড়ি জব্দ সহ জরিমানা করা হয়।
খুলনা জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পালের দিকনির্দেশনায় দেশী বিদেশী ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণের লক্ষে রূপসার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা, রূপসা মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কেন্দ্র ও র্যাব-৬ এর নেতৃত্ব কর্তৃক যৌথ অভিযান পরিচালনা করে অপদ্রব মিশ্রিত চিংড়ি জব্দ ও বিনষ্ট করা হয়।
অভিযান কালে উপস্থিত ছিলেন FIQC Inspector জনাব মাসুদুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা জনাব লিয়াকত আলী সহ কর্মকর্তা প্রমূখ।

