প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপসার কুদির বটতলা মঞ্চ এলাকায় বিএনপির শুভেচ্ছা মিছিল

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে রূপসার কুদির বটতলা মঞ্চ এলাকায় বিএনপির শুভেচ্ছা মিছিল

//এম মুরশীদ আলী//

“করব কাজ গড়বো দেশ- সবার আগে বাংলাদেশ”। প্রধানমন্ত্রী ৫ নভেম্বর খুলনায় যাওয়ার পথে রূপসা উপজেলার কুদির বটতলা মোড় এলাকায় শুভেচ্ছা বক্তব্য রাখবেন। এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্ৰহন করেছে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ। নেতাকর্মীরা জাতীয়তাবাদী দলের আদর্শ বুকে ধারণ করে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আনন্দ মিছিল গত ৪ নভেম্বর সন্ধ্যায় অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন শুভেচ্ছা স্বাগতম, শ্লোগান-শ্লোগানে মুখরিত উপজেলার গ্ৰাম থেকে শহরে।

মিছিল শেষে পথসভায় প্রধান অতিথির বক্তৃতা করেন- খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান আনিস, শেখ আজগর আলী, মোল্যা রিয়াজুল ইসলাম, আছাফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ, জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম লোটাস, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম গোলদার, রয়েল আজম, স্বেচ্ছাসেবক দল নেতা বনি আমিন সোহাগ, হাবিবুর রহমান বেলাল, রেজাউল ইসলাম রেজা, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, দিদারুল ইসলাম, আজিজুর রহমান, সৈয়দ নিয়ামত আলী, খন্দকার শরিফুল ইসলাম, শিহাবুল ইসলাম, অ্যাডভোকেট তফসিরুজ্জামান, খান আলিম হাসান, ফিরোজ মাহমুদ, কবীর শেখ, শামীম হাসান, শাহ আলম ভূঁইয়া, সেলিম রেজা, নাজমুল হাসান সোহাগ, ইসরাইল বাবু, নজরুল ইসলাম, আসাদুজ্জামান বিপ্লব, জাহিদুল ইসলাম রবি, নয়ন মোড়ল, মঞ্জু শিকারি, সাইফুর রহমান, জাকির শেখ, মোহাম্মদ শেখ, মাসুম রেজা, মিন্টু শিকারি, শাহজাহান আলী, আকতার শেখ, দেলোয়ার শেখ, জাহাঙ্গীর হালদার, হাফিজুর রহমান, জাহাঙ্গীর হোসেন, মাহমুদ খান, গোলাম রসূল, হৃদয়সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *