//এম মুরশীদ আলী//
“করবো-সমবায়, গড়বো দেশ-সবার আগে বাংলাদেশ”। এ শ্লোগান নিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আলোচনা সভা গত ৮ নভেম্বর সকাল ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দিবসটির আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল ইসলাম।
সভায় উপজেলা সমবায় কর্মকর্তা জান্নাতুন নেছা রুমির সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন ইউসিসিএ লিমিটেডের চেয়ারম্যান হাসিবুর রহমান বাবুল লস্কর।
আলোচনা সভায় সাংবাদিক কৃষ্ণ গোপাল সেনের সঞ্চালনায় বক্তৃতা করেন- সরকারি পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রদীপ কুমার বিশ্বাস, প্রভাষক মহিদুল সরদার, জাবুসি স্বনির্ভর বহুমুখী সমবায় সমিতির সভাপতি আলী হায়দার খান, অ্যাডভান্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের সভাপতি অভিজিৎ বিশ্বাস কমল, রূপসা আদিবাসী উন্নয়ন বহুমুখী সমবায় সমিতির সভাপতি ইন্দ্রজিৎ বিশ্বাস, বন্ধন গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি ব্রজনাথ রায় এবং নৈহাটি দুগ্ধ উৎপাদনকারী সমবায় সমিতির সভাপতি শফিকুল ইসলাম, সমবায়ী জীবন কুন্ডু, মো. কামরুল হাসান শান্ত, শক্তিপদ মল্লিক, ইউসুফ আলী শেখ, জয়দেব পাল, সন্ধ্যা রায়, পবিত্র মন্ডল, এসকে রিয়াদ, সঞ্জয় কুমার পাল, সুব্রত পাল, লুৎফর রহমান প্রমূখ।

