//জাহিদুর রহমান বিপ্লব, ডুমুরিয়া খুলনা//
ডুমুরিয়ায় জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি উপজেলা পর্যাযের ৪৯ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা সমাপনী ও পুরষ্কার বিতরন অনুষ্ঠান ১০ সেপ্টেম্বর শনিবার বিকেলে স্থানীয় যুব সংঘ ফুটবল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
বিকাল তিনটা নারী ও পুরুষ বিভাগের চুড়ান্ত পর্বের ফুটবল প্রতিযোগিতায় নারী কেএম মাধ্যমিক বিদ্যালয় ও কৃষ্ণ নগর মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে অনুষ্ঠিত খেলায় কেএম মাধ্যমিক বিদ্যালয ট্রাইব্রেকারে জয়লাভ করে। অপর খেলায় শাহাপুর মাধ্যমিক বিদ্যালয ও তপোবন মাধ্যমিক বিদ্যালযের মধ্যেকার খেলায় ১-০ গোলে শাহাপুর মাধ্যমিক চ্যাম্পিয়ান হয।
খেলা শেষে পুরষ্কার বিতরন অনুষ্ঠান ও আলোচনা সভায় সভাপতি করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহম্মেদ। প্রধান অতিথির বক্তব্য দেন সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান, সহকারী কমিশনার ভূমি মামুনুর রশিদ, মহিলা ভাইন্স চেয়ারম্যান শারমিনা পারভীন রুমা, মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহম্মেদ, শোভনা ইউপি চেয়ারম্যান সুরজিৎ কুমার বৈদ্য, ক্রীড়া সংগঠক শেখ জামিল আক্তার লেলিন, সহকারী শিক্ষা অফিসার ধনজয মন্ডল, একাডেমিক সুপার ভাইজার টিকেন্দ্রনাথ সানা প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, আইযুব হোসাইন, বেলায়েত হোসেন, প্রমুখ। খেলা শেষে বিভিন্ন ইভেন্টের বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরন করেন অতিথিবৃন্দ।

