নিজস্ব সংবাদদাতা:
রূপসায় সামন্তসেনা চির সবুজ সংঘ আয়োজিত ৫ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান ১৩ ফেব্রুয়ারী বিকালে নতুন হাট মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ইমরান হোসেন।
সামন্তসেনা চির সবুজ সংঘের সাধারন সম্পাদক নুরুল হুদা চন্দনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির,ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাংবাদিক ফ,ম আইয়ুব আলী।
ছাত্রলীগ নেতা নাজমুল হুদা অঞ্জনের পরিচালনায় বক্তৃতা করেন কৃষকলীগ নেতা মহসিন হোসেন পাইক, ফ,ম ওহিদুল ইসলাম,যুবলীগ নেতা শফিকুর রহমান ইমন,জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক তানভির রহমান আকাশ,ইউপি সদস্য রঞ্জু হালদার, টিএসবি ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক খায়রুজ্জামান সজল,জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কাজী নাজির,আরিফুল ইসলাম কাজল, জ্যাকি ইসলাম সজল,মফিজুর রহমান মুন্না,হুমায়ূন কবীর,সুমন শেখ,রাকিব হাসান,আসিফুর রহমান লিপু, রিফাত,মাসুম,জনি, হাসান,জহির প্রমূখ। উদ্বোধনী ম্যাচে নতুনহাট নাইট রাইটার্স ও সামন্তসেনা কিং ফাইটার্স এর মধ্য খেলা অনুষ্ঠিত হয়।

