জেনিভা প্রিয়ানা, বিশেষ প্রতিনিধি||
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কের রামপাল উপজেলার রনসেন এলাকায় প্রাইভেট কার-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, শুক্রবার দুপুরে খুলনা থেকে মোংলামুখী একটি প্রাইভেটকারের সাথে বিপরীত দিক থেকে আসা রনসেন মাছের আড়ৎ এর সামনে নম্বর প্লেট বিহীন একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক বাগেরহাট জেলার ফকিরহাট থানার বট্ট খামার এলাকার সত্তার এর ছেলে রাজ্জাক নিহত হন এবং মোটরসাইকেলের অপর যাত্রীকে গুরুতর আহত অবস্থায় রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত মোটরসাইকেলের যাত্রী রাজশাহী জেলার বাগমারা থানার বুজরুক কৌড় এলাকার
মজিবর রহমান এর ছেলে মোঃ হারুন-অর- রশীদ । এ দূর্ঘটনার পরথেকে প্রাইভেটকার এর চালক পলাতক রয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আশরাফুল আলম জানান, দুর্ঘটনা কবলিত অনটেষ্ট মোটরসাইকেল ও প্রাইভেটকার যার রেজিঃ নম্বর চট্রোঃ মেট্রো- খ- ১১- ২০৫৫ পুলিশ হেফাজতে আছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

